নড়াইলে ধানের শীষের ব্যানারে দুর্বৃত্তদের হামলা-হিন্দু অধ্যুষিত এলাকায় উদ্বেগ


প্রকাশিত: ০৯:৩১ ২৭ নভেম্বর ২০২৫
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে বিএনপি’র ব্যানার ও ফেস্টুন কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। রাতের আঁধারে হিন্দু অধ্যুষিত মিতনা, বামনহাট, বেনহাটি, দেবীপুর ও মালিহাট এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে টাঙানো ব্যানার–ফেস্টুনগুলো কেটে বিকৃত করে ফেলা হয়।
স্থানীয়রা জানান, ব্যানারগুলোতে থাকা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাবের ছবিগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে নষ্ট করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, ৫ আগস্টের পরবর্তী অস্থিতিশীল প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়কে সুরক্ষায় শিহাবুর রহমান শিহাব ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তাঁর নেতৃত্বে তারা নিরাপদ ছিলেন। তাই রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই দুর্বৃত্তরা ব্যানার–ফেস্টুন নষ্ট করে উস্কানি ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
তারা আরও বলেন, “ব্যানার কাটায় আমরা ভীত নই। শিহাব ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের জন্য কাজ করবো।”
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব জানান, রাতের আঁধারে কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত নন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- গঙ্গোত্রী মন্দিরে প্রবেশে ‘পঞ্চগব্য’ গ্রহণ বাধ্যতামূলক: বিতর্কে নতুন সিদ্ধান্ত
- মাঝআকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ: ফোনে ছবি তুলতেই ঘটেছিল দুর্ঘটনা
- কাঁঠালের ভেতরে লুকিয়ে ফেনসিডিল পাচার, যশোরে যুবক গ্রেপ্তার
- অবরোধ তুলে নিলেই আলোচনায় প্রস্তুত ইরান, যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধের আহ্বান
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





