নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র সংগ্রহ করলেন


প্রকাশিত: ১০:৩৭ ১৮ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নড়াইল-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম আজ (১৮ ডিসেম্বর) মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তার পক্ষে কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিঠু নড়াইল-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহের পর নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনী মাঠে নেমেছি। জনগণের সমর্থন পেলে নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করি।”
দলীয় সূত্র জানায়, নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিশ্বাস জাহাঙ্গীর আলমের মনোনয়ন কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য, সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রম চলমান রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




