ধানের শীষের প্রার্থী বোনের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন ফরম তুললেন ভাই


প্রকাশিত: ০৮:৪৯ ২৬ ডিসেম্বর ২০২৫
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে নির্বাচনী রাজনীতিতে তৈরি হয়েছে চমকপ্রদ সমীকরণ। বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তার আপন ভাই ডা. ইয়াসির আরশাদ রাজন। একই পরিবারের দুই সদস্যের ভিন্ন অবস্থান ঘিরে স্থানীয় রাজনীতিতে আলোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেনের কাছ থেকে ডা. ইয়াসির আরশাদ রাজনের পক্ষে তার সমর্থকেরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় লালপুর উপজেলা ও আশপাশের এলাকার বিএনপির একাধিক সাবেক ও বর্তমান নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার, ওয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন, আরবাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসলাম আলী, গোপালপুর পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনুল হক বিপ্লবসহ ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থিত নেতাকর্মীরা।
উল্লেখ্য, ডা. ইয়াসির আরশাদ রাজন ও ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল দু’জনই বিএনপির চেয়ারপারসনের প্রয়াত উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের সন্তান। ডা. ইয়াসির আরশাদ রাজন ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হিসেবে পরিচিত। অপরদিকে, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বর্তমানে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক পরামর্শ কমিটির বিশেষ সহকারী, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
এর আগে, নাটোর-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে রোববার (২১ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন ফরম উত্তোলন করেন তার মা অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন।
এদিকে, একই আসনে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফলে নাটোর-১ আসনে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে বিএনপির দুই শীর্ষ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে ডা. ইয়াসির আরশাদ রাজনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করা হয়নি।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. ইয়াসির আরশাদ রাজনের মনোনয়ন ফরম উত্তোলন সম্পন্ন হয়েছে। একই সঙ্গে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তাদের সবাইকে নির্বাচনী আচরণবিধির কপি সরবরাহ করা হয়েছে এবং আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




