নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে কাফনের কাপড় পরে আমরণ অনশন


প্রকাশিত: ০১:০৭ ২৮ ডিসেম্বর ২০২৫
নড়াইল-২ সংসদীয় আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তার অনুসারীরা। নড়াইল কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান এই কর্মসূচির আজ রবিবার (২৮ ডিসেম্বর) তৃতীয় দিন অতিবাহিত হয়েছে। প্রচণ্ড শীত উপেক্ষা করেও দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
সরেজমিনে রবিবার সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, নড়াইল সদর থানা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাফনের কাপড় জড়িয়ে আমরণ অনশনে বসে আছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে মো. মনিরুল ইসলাম দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কারাবরণ করেছেন এবং এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এমন একজন নেতাকে প্রথমে মনোনয়ন দিয়ে পরে তা পরিবর্তন করে অন্য প্রার্থীকে দেওয়া তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
অনশনকারীরা দাবি করেন, মনিরুল ইসলামের সঙ্গে দলের নেতাকর্মীদের আবেগ ও ত্যাগ জড়িয়ে রয়েছে। তাই দ্রুত তার মনোনয়ন পুনর্বহাল না হলে আন্দোলন আরও কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে মহিলা দলের সহ-সভানেত্রী শিরিন সুলতানার নেতৃত্বে এই আমরণ অনশন কর্মসূচি শুরু হয়। শুরুতে চারজন সমর্থক অনশনে বসলেও সময়ের সঙ্গে সঙ্গে অর্ধশতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে যোগ দেন।
এদিকে টানা ৭২ ঘণ্টা অনশন চলার পর প্রচণ্ড শীতের কারণে আমরণ অনশনে থাকা চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং একজনকে স্যালাইন প্রদান করা হয়েছে। অনশন কর্মসূচির খবর পেয়ে মো. মনিরুল ইসলাম নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনশনরতদের পানি ও শরবত খাইয়ে অনশন ভাঙার অনুরোধ করেন। তবে অনশনকারীরা তার অনুরোধ উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন।
উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে নড়াইল-২ সংসদীয় আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এর আগে গত ৪ ডিসেম্বর বিকেলে একই আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। প্রায় ২০ দিন পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন প্রার্থী ঘোষণায় নড়াইল বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার জেরে এই আমরণ অনশন কর্মসূচির সূচনা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




