ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারার মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা


প্রকাশিত: ০৪:০১ ৩ জানুয়ারী ২০২৬
ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন বাতিলের ঘোষণা দেন। এই সিদ্ধান্তের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও প্রতিক্রিয়া।
মনোনয়ন বাতিলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ডা. তাসনিম জারা বলেন, তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন এবং ইতোমধ্যে আপিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার পাওয়া যাবে।
ডা. তাসনিম জারা জানান, নির্বাচন কমিশন মনোনয়ন বাতিলের কারণ হিসেবে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত শর্তের কথা উল্লেখ করেছে। নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট সংসদীয় আসনের মোট ভোটারের কমপক্ষে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। তিনি দাবি করেন, নির্ধারিত সংখ্যার চেয়েও প্রায় ২০০টি অতিরিক্ত স্বাক্ষর তিনি জমা দিয়েছেন।
তিনি আরও বলেন, জমা দেওয়া স্বাক্ষর যাচাইয়ের সময় নির্বাচন কমিশন ১০ জন ভোটারের তথ্য পরীক্ষা করে। এর মধ্যে ৮ জনের তথ্য সঠিক পাওয়া গেলেও ২ জনের ক্ষেত্রে জটিলতা দেখা দেয়। ওই দুইজন নিজেদের ঢাকা-৯ আসনের ভোটার মনে করেই স্বাক্ষর করেছিলেন। তাদের ঠিকানা খিলগাঁও এলাকায় হলেও ওই এলাকার কিছু অংশ ঢাকা-৯ নয়, বরং পাশের আরেকটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত—এ তথ্য তাদের জানা ছিল না বলে দাবি করেন তাসনিম জারা।
এ বিষয়ে অভিযোগ তুলে ডা. তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ভোটার এলাকার সুনির্দিষ্ট তথ্য যাচাই করার সুযোগ সীমিত ছিল। এমনকি ভোটার নম্বর সংগ্রহ করেও তারা নিশ্চিত হতে পারেননি। তিনি আরও দাবি করেন, ওই দুইজনের মধ্যে একজনের জাতীয় পরিচয়পত্রের কপিতে তাকে ঢাকা-৯ আসনের ভোটার হিসেবেই উল্লেখ করা আছে। অথচ নির্বাচন কমিশন বলছে, তিনি ওই আসনের ভোটার নন—যা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
উল্লেখ্য, গত শনিবার (২৭ ডিসেম্বর) এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। সেদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মনোনয়ন বাতিল ও আপিলের ঘোষণার পর ঢাকা-৯ আসনের নির্বাচনী পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। এখন আপিলের ফলাফলের দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল ও ভোটাররা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান



