কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ


প্রকাশিত: ০৬:২৪ ৬ জানুয়ারী ২০২৬
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনে ভোটারদেরই কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ কেন্দ্র দখল করতে এলে তাদের প্রতিহত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিরাল্লা এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে এবং মামলাবাজির রাজনীতি করে, তাদের বিরুদ্ধে ভোট দিতে হবে। তিনি বলেন, ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতার জন্যই এবারের ভোট গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এবার ভোটাররা আর টাকার কাছে বিক্রি হবেন না। কেউ টাকা নিয়ে ভোট কিনতে এলে তা প্রত্যাখ্যান করতে হবে। তিনি মন্তব্য করেন, এতদিন নেতা একদিন ভোটারদের পেছনে ঘুরে টাকা দিয়েছে, আর ভোটাররা পাঁচ বছর নেতার পেছনে ঘুরেছে—এই সংস্কৃতি বদলাতে হবে।
গণসংযোগ ও উঠান বৈঠকে জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান



