ইবির শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ, সেক্রেটারি রাফি


প্রকাশিত: ১০:৪৬ ১০ জানুয়ারী ২০২৬
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮বর্ষের শিক্ষার্থী আবু ইউসুফ ও সেক্রেটারি হিসেবে আল ফিকহ অ্যান্ড ল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাফি মনোনীত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভবনে শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফাজায়েল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শহীদ মোহাম্মদ রেজোয়ান, আইআইইআরের পরিচালক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রক্টর প্রফেসর ড. আব্দুল বারী, ফাইন আর্ট বিভাগের প্রফেসর ড. কামরুল হাসান।
২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ইউসুফ আলীকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী শাখা সেক্রেটারি হিসেবে রাশেদুল ইসলাম রাফি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করেন। পরিশেষে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- দুর্গাপুরে কলেজে হামলা ও শিক্ষিকাকে জুতা দিয়ে পেটানো: বিএনপি নেতা আকবর আলী বহিষ্কার
- হরমুজে নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের দুই নতুন পরিকল্পনা, বাড়ছে উত্তেজনা
- রাজধানীতে ১৫ মাসে ৪৭৯ হত্যা, প্রায় ৪০ শতাংশই রাজনৈতিক
- প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের বৈঠক, বিনিয়োগ ও শিল্পোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
- সাভারে সাংবাদিকের মানবিক উদ্যোগে আশ্রয় পেলেন অজ্ঞাত নারী
- জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে বিতর্ক: চীন-ভারতকে নিয়ে স্যাভেজের মন্তব্যে সমালোচনা
- ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ, আহত অন্তত ১০
- জুলাই গণঅভ্যুত্থান মামলা: শামীম ওসমানসহ ১২ জনের অভিযোগ গঠন ৫ মে
- ৪০ লক্ষ বছর আগে কেমন ছিল পূর্ব আফ্রিকা, কী খেত, কী ভাবে বাঁচত বাসিন্দারা? দাঁতের জীবাশ্মে মিলল বিস্ময়কর তথ্য
- হরমুজ থেকে মাইন অপসারণে কত দিন লাগবে, জানাল পেন্টাগন
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





