ধানের শীষের পক্ষে মাঠে পৌর কৃষক দল: সাভারে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর আনুষ্ঠানিক প্রচারণা শুরু


প্রকাশিত: ১০:৪৮ ২৭ জানুয়ারী ২০২৬
ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করেছে সাভার পৌর কৃষক দল। রবিবার বিকেলে সাভার পৌর এলাকার ইমান্দিপুর এলাকা থেকে এ প্রচার কার্যক্রমের সূচনা হয়।
সাভার প্রতিনিধি আনিসুর রহমান জানান, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে বিকাল ৪টা থেকে নেতাকর্মীরা মাঠে নামেন। এ সময় তারা ব্যবসায়ী, পথচারী ও এলাকাবাসীর বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। প্রচার কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রচারকালে পৌর কৃষক দলের সভাপতি আব্দুল মান্নান বলেন, সাধারণ মানুষের কাছ থেকে তারা ব্যাপক সাড়া পাচ্ছেন। জনগণ পরিবর্তনের পক্ষে রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, শুধু মাঠপর্যায়ের প্রচারণায় নয়, দলের বার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা দলের কোনো পদ-পদবীতে থাকতে পারবেন না—এমন কঠোর বার্তাও দেন তিনি।
প্রচার কার্যক্রম চলাকালে পৌর কৃষক দলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অবরোধ তুলে নিলেই আলোচনায় প্রস্তুত ইরান, যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধের আহ্বান
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





