ভোট দিয়ে কেন্দ্রে থাকার ডাক তারেক রহমানের, সংঘাতের আশঙ্কা বাড়ছে


প্রকাশিত: ১১:০৬ ২৭ জানুয়ারী ২০২৬
ভোট দেওয়ার পর কেন্দ্রেই অবস্থানের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এ বক্তব্যকে ঘিরে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের দ্বীপ কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন তাহাজ্জুদ নামাজ আদায় করে ভোটকেন্দ্রে যেতে হবে। সেখানে ফজরের নামাজ শেষে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার প্রস্তুতি নিতে হবে। শুধু ভোট দিয়ে চলে এলে চলবে না, ভোট দিয়ে কেন্দ্রেই থাকতে হবে—যাতে নিজের দেওয়া ভোটের হিসাব কড়ায়–গণ্ডায় বুঝে নেওয়া যায়।
তিনি আরও বলেন, গত ১৫–১৬ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, তারা দেশ ছেড়ে পালিয়েছে। তবে এখন নতুন করে একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
ভোটের দিন করণীয় সম্পর্কে তিনি বলেন, মুসলমানদের তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায় করতে হবে এবং অন্য ধর্মের ভাইবোনদেরও সঙ্গে নিয়ে সকাল থেকেই ভোটকেন্দ্রের সামনে অবস্থান করতে হবে। তাঁর এই বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা সমর্থন জানান।
সমাবেশে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাহাবুবুর রহমান শামীম হাতিয়ার নদীভাঙন, ভূমিহীনতা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জবাবে তারেক রহমান বলেন, ব্লক বাঁধ ও বেড়িবাঁধ নির্মাণ, ভূমিহীনদের খাসজমি বন্দোবস্ত এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা বিএনপির রয়েছে, যা সরকার গঠন করলে বাস্তবায়ন করা হবে।
সমাবেশ শেষে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। তবে ভোটের পর কেন্দ্রেই অবস্থানের আহ্বান নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




