হ্যাকড পোস্ট নিয়ে বিতর্কে মা–বোনদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান


প্রকাশিত: ০৮:১২ ১ ফেব্রুয়ারী ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি হ্যাকড পোস্টকে ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে মা ও বোনদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর সেখান থেকে নারীদের, বিশেষ করে মায়েদের নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য ছড়ানো হয়। এতে যদি কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকেন, তাহলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন এবং ক্ষমা প্রার্থনা করছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বক্তব্যে ডা. শফিকুর রহমান জানান, হ্যাকিংয়ের ঘটনার পর একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি নিয়ে অপপ্রচার চালিয়েছে এবং মিছিল-সমাবেশের মাধ্যমে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। তিনি অভিযোগ করেন, যারা প্রকৃত অর্থে নারীদের সম্মান করে না, তারাই এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে।
নারীদের প্রতি অবমাননামূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, যারা নারীদের অপমান করে, তারা মানুষ হিসেবে দায়িত্বশীল আচরণ করছে না। ‘মা’ সম্বোধন করে তিনি বলেন, যারা আজ নারীদের অসম্মান করছে, তারাও কোনো না কোনো মায়ের সন্তান। তাদের প্রতি আহ্বান—নিজেদের মা, স্ত্রী ও বোনদের আগে সম্মান করতে শিখতে হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, একজন মানুষ যদি নিজের পরিবারকে সম্মান করতে শেখে, তবে সে পুরো সমাজের নারীদেরও সম্মান করতে পারবে। নারীদের অবমাননা মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের প্রতিফলন উল্লেখ করে তিনি বলেন, সমাজে নৈতিক অবক্ষয় দিন দিন বাড়ছে, যা রোধে সবাইকে সম্মিলিতভাবে সচেতন হতে হবে। নারীদের মর্যাদা ও সম্মান রক্ষায় সামাজিক ও নৈতিক দায়িত্ব পালনের ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




