নড়াইলে কলস প্রতীকের পক্ষে জনসমুদ্র, নির্বাচনী সমাবেশে দৃপ্ত বার্তা মনিরুল ইসলামের


প্রকাশিত: ০৪:৫৯ ২ ফেব্রুয়ারী ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-৯৪ (নড়াইল-২) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলামের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের মাইজপাড়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশে কলস প্রতীকের পক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মাইজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য শাহিন। তিনি বলেন, মনিরুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হলে আগামী ছয় মাসের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হবে। তিনি দাবি করেন, সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই এই নির্বাচনের মূল লক্ষ্য।
সমাবেশে কৃষক দলের সাবেক (বহিষ্কৃত) নেতা শোয়েব মিনা বলেন, “বহিষ্কার করে কাউকে বাকরুদ্ধ করা যায় না। মনিরুল ইসলামের পক্ষে জনমত দিন দিন বাড়ছে। লোহাগড়ার জনসভাই তার স্পষ্ট প্রমাণ।” একইসঙ্গে তিনি কলস প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।
সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) মোজাহিদুর রহমান পলাশ বলেন, “স্বৈরাচারের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে আমি গ্রেফতার হয়েছিলাম, জেল খেটেছি, রক্ত দিয়েছি। আজ জনগণই ঠিক করবে কাকে তারা সংসদে পাঠাবে। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা কলস মার্কায় ভোট দিয়ে নড়াইলে একটি বিপ্লব ঘটাবেন।”
স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, নির্বাচনের পর নড়াইলে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের ঠাঁই হবে না। ৫ আগস্টের পর দায়ের হওয়া সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে বলেও তিনি আশ্বাস দেন। তিনি বলেন, “আমি কলস প্রতীক নিয়ে নির্বাচন করছি। এই কলস হরি চান মল্লিকের কলস, সনাতনী ভাই-বোনদেরও প্রতীক। দল-মত নির্বিশেষে নড়াইল-২ আসনের সাধারণ মানুষের মার্কাই হলো কলস।”
তিনি আরও বলেন, কলস প্রতীকে ভোট দিয়ে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রায় দিতে হবে এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত নড়াইল গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে উপস্থিত জনতার মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




