কর্মজীবী মায়েদের দৈনিক কর্মঘণ্টা ৫ নির্ধারণ, বাকি সময়ের ভর্তুকি দেবে সরকার: জামায়াত আমির


প্রকাশিত: ০১:০৮ ৫ ফেব্রুয়ারী ২০২৬
জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কর্মজীবী মায়েদের দৈনিক কর্মঘণ্টা ৫ ঘণ্টা নির্ধারণ করা হবে এবং অবশিষ্ট ৩ ঘণ্টার জন্য সরকার ভর্তুকি দেবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীর ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে তিনি একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করেন। এরপর রাষ্ট্র পরিচালনায় জামায়াতের পরিকল্পনা ও অগ্রাধিকারসমূহ তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান জানান, সরকার পরিচালনায় ২৬টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে এবং আটটি ভাগে ৪১টি ভিশন তুলে ধরা হয়েছে ইশতেহারে। তিনি বলেন, “এই ইশতেহার জামায়াতের কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশ গঠনের একটি জীবন্ত দলিল।”
ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি। কর্মজীবী মায়েদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের পরিবার ও কর্মজীবনের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ নেওয়া হবে।
যুবসমাজের ভূমিকার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, “বাংলাদেশ পিছিয়ে থাকুক—এটা আজকের যুবসমাজ চায় না। তাদের কাছে আমাদের দায় রয়েছে।” শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, এই দায়িত্ব অবহেলা করা হবে না।
ইশতেহার নিয়ে দেশবাসীর মতামত ও পরামর্শ আহ্বান করে তিনি বলেন, দেশের ও মানুষের কল্যাণে প্রয়োজনে ইশতেহার আরও উন্নত করা হবে। একই সঙ্গে বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে মানবিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- বিশ্বকাপকে ঘিরে নতুন নিরাপত্তা শঙ্কা, এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি ইরান-ঘনিষ্ঠ গ্রুপের
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
- সীমান্তে পুশ ইন বন্ধে দিল্লিকে ১৩ দফা কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ঢাকা
- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২৮০ জন নিয়োগ, এসএসসি পাসেও আবেদন করা যাবে
- রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ টিম গঠন, নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
- অবসর নয়, অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অক্ষয় কুমার
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ‘চানাচুরের মতো’ বাজেট, পুষ্টিগুণ নেই: নাহিদ ইসলাম
- পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ কোরিয়ার
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নারায়ণগঞ্জে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ইরানের কড়া বার্তা: ‘গোপন আঁতাতকারীদের জবাবদিহি করতেই হবে’
- সুপ্রিম কোর্ট বারে বিএনপির বড় জয়, ১৪ পদের ১৩টিতেই বিজয়
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস





