প্রচারণাকালে হঠাৎ অসুস্থ জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমির হামজা, হাসপাতালে ভর্তি


প্রকাশিত: ০১:৪৯ ৮ ফেব্রুয়ারী ২০২৬
নির্বাচনী প্রচারণার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কুষ্টিয়া-৩ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী প্রিয় মুফতি আমির হামজা। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে দলীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের বরাতে জানা যায়, প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করছিলেন মুফতি আমির হামজা। এ সময় হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন এবং দুর্বল হয়ে পড়েন। পরে সঙ্গে থাকা নেতাকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে পর্যবেক্ষণে রাখেন।
হাসপাতাল সূত্র জানায়, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তাকে বিশ্রামে রাখা হয়েছে। তবে কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, সে বিষয়ে বিস্তারিত চিকিৎসা প্রতিবেদন এখনও জানানো হয়নি।
এদিকে, জামায়াতে ইসলামী ও কুষ্টিয়া-৩ আসনের নেতাকর্মীদের মধ্যে তার অসুস্থতার খবরে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। অনেকেই হাসপাতালে ছুটে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
মুফতি আমির হামজার অসুস্থতার খবরে বিভিন্ন মহল থেকে দোয়ার আহ্বান জানানো হয়েছে। অনেকেই আল্লাহর দরবারে প্রার্থনা করছেন—
“হে আল্লাহ, তুমি তাঁকে পূর্ণ সুস্থতা দান করো, দ্রুত আরোগ্য নসিব করো। তাঁর কষ্ট লাঘব করে দাও, চিকিৎসাকে কার্যকর করো, আর তাঁকে আবার সুস্থ শরীরে দ্বীনের খেদমত ও মানুষের সেবায় ফিরিয়ে দাও। আমিন।”
দলীয় সূত্র জানায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সুস্থ হয়ে উঠলে তিনি পুনরায় নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন। তার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় কুষ্টিয়া-৩ আসনসহ সারাদেশের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া করছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান



