মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক


প্রকাশিত: ০৪:২৪ ৫ মার্চ ২০২৬
ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী Paul Kapur-এর সঙ্গে বৈঠক করেছে Bangladesh Jamaat-e-Islami-এর একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর Gulshan এলাকায় অনুষ্ঠিত এ বৈঠকে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের নায়েবে আমির Syed Abdullah Mohammad Taher।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের ভূমিকা কেমন হবে—এ বিষয়ে জানতে চান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সংসদে তারা সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরা হবে এবং ইতিবাচক উদ্যোগে সরকারকে সহযোগিতা করা হবে বলেও প্রতিনিধিদল জানায়।
বৈঠকে সংসদের ডেপুটি স্পিকার পদে জামায়াতের কোনো প্রতিনিধি থাকবে কি না—সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
জামায়াতের প্রতিনিধিদলে আরও ছিলেন সংসদ সদস্য Mohammad Rafiqul Islam, ব্যারিস্টার Mir Ahmad Bin Kasem (আরমান), সংসদ সদস্য Saiful Alam Milon এবং সাবেক কূটনীতিক Iftekhar Ahmed Chowdhury।
এদিন সকাল ১১টায় Bangladesh Nationalist Party-এর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে পল কাপুরের। অন্যদিকে সকাল ১০টায় National Citizens Party (এনসিপি)-র সঙ্গে নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



