‘গুপ্তদের অবদানেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে’ রাজশাহীতে এমাজউদ্দীনের মন্তব্য


প্রকাশিত: ০৪:৫৪ ২৬ এপ্রিল ২০২৬
রাজশাহীতে আয়োজিত এক গণমিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী মহানগরের সেক্রেটারি এমাজউদ্দীন মন্ডল বলেছেন, ‘গুপ্তদের কারণেই দেশে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার।’ শনিবার (২৫ এপ্রিল) বিকেলে মহানগরের আলুপট্টি মোড় থেকে শুরু হওয়া মিছিল শেষে বাটার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ বক্তব্য দেন।
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং শিক্ষাঙ্গনে সহিংসতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় ঐক্য জোট এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এমাজউদ্দীন মন্ডল বলেন, ‘আমরা গুপ্ত ছিলাম বলেই আজ তোমরা সরকারে। তাই গুপ্ত হওয়া আমাদের জন্য গর্বের বিষয়।’ তিনি স্লোগানের মাধ্যমে কর্মীদের উজ্জীবিত করেন এবং দাবি করেন, এই ‘গুপ্তদের’ ভূমিকার কারণেই দেশের রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি ইঙ্গিত করে তিনি পরিবারতন্ত্রের সমালোচনা করেন। তার ভাষ্য, পরিবারতন্ত্র বন্ধ না করলে ভবিষ্যতে দেশে রাজনৈতিকভাবে টিকে থাকা কঠিন হবে।
সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান দখল ও আধিপত্য বিস্তারে রাজনৈতিক দলগুলো সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, যা শিক্ষার পরিবেশ নষ্ট করছে।
এ সময় জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনদুর্ভোগের বিষয়ও তুলে ধরা হয়। বক্তারা দাবি করেন, সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের



