ঝিনাইদহের সংঘর্ষ নিয়ে সরকারের কড়া সমালোচনা হাসনাত আব্দুল্লাহর


প্রকাশিত: ১১:৪৮ ২৬ মে ২০২৬
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপির সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পুলিশ ও বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এবং প্রশাসনিক ব্যবস্থায় দলীয় প্রভাব বাড়ছে।
তিনি বলেন, আদালতের রায় ও জামিন প্রক্রিয়াও অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে প্রভাবিত হচ্ছে বলে জনমনে ধারণা তৈরি হয়েছে। এ ধরনের পরিস্থিতি বিচার বিভাগের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণ একটি নিরপেক্ষ ও জনগণমুখী প্রশাসন আশা করেছিল। কিন্তু বাস্তবে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন উঠছে এবং অনেক ক্ষেত্রে দলীয় পক্ষপাতের অভিযোগও সামনে আসছে।
গত ২২ মে ঝিনাইদহে এনসিপির এক কেন্দ্রীয় নেতার ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এনসিপি ও ছাত্রদল পাল্টাপাল্টি মামলা করে, যেখানে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।
এর প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনের পর এনসিপি নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। পরে আদালত গ্রেপ্তার হওয়া এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




