নবগঠিত সাভার পৌর ছাত্রদলের আনন্দ মিছিল


প্রকাশিত: ০৬:০০ ১৯ জুন ২০২৬
সাভারে নবগঠিত পৌর ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাভারের ইয়ামিন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সাভার নিউ মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
মিছিলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান শোভন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু বলেন, সাভার পৌর ছাত্রদল সবসময় জনগণের পাশে থেকে শিক্ষার্থী ও তরুণ সমাজের কল্যাণে কাজ করবে। নবগঠিত কমিটির প্রতি যে আস্থা রাখা হয়েছে, তার মর্যাদা রক্ষায় নেতাকর্মীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। তিনি সাভারে একটি শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব ছাত্রসংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান বলেন, ছাত্রদল সবসময় ভালো ও জনকল্যাণমূলক কাজের সঙ্গে থাকতে চায়। জনদুর্ভোগ নিরসন, মানবিক কার্যক্রম ও সমাজকল্যাণমূলক কাজে সাভার পৌর ছাত্রদল সক্রিয় ভূমিকা রাখবে। সমাবেশ শেষে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানান সংগঠনের নেতারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান



