বোরকা পরে যুবলীগ নেতার পালানোর চেষ্টা


প্রকাশিত: ০২:০৪ ৭ আগস্ট ২০২৪
বোরকা পরে যুবলীগ নেতার পালানোর চেষ্টা, অতঃপর...
ফেনীর সোনাগাজীতে মুশফিকুর রহিম মিশু নামে এক যুবলীগ নেতার বোরকা পরিহিত মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরের দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের কন্যার-মার পোল সংলগ্ন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মিশু ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মুন্সির ব্যক্তিগত সহকারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে ধলিয়া বাজারে একটি বিজয় মিছিল বের করা হয়। সোমবার শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবরের পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা মিছিল শুরু করে ধলিয়া বাজারে অবস্থান নেয়। খবর পেয়ে সবাই এই যুবলীগ নেতার বাড়িতে আত্মগোপন করেন।
স্থানীয়দের ধারণা, প্রাণ বাঁচাতে মিশু বোরকা পরে পালানোর সময় দুর্বৃত্তরা তাকে আটক করে গণপিটুনি দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। পরে তার মরদেহ খালে ফেলে দেওয়া হয়।
স্থানীয় জাফর রুবেল নামে একজন বলেন, ব্রিজ পার হওয়ার সময় খালের পানিতে বোরকা পরা একটি মরদের ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা মরদেহটি মিশুর বলে শনাক্ত করেন।
সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল আলম বলেন, মরদেহের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কেউ উদ্ধারে আসেনি। পরে স্বজনদের ডেকে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া মেলেনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




