ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে ১০ দফা দাবি পেশ করেন এবি পার্টি

ছবি সংগৃহীত

প্রকাশিত: ১১:৫১ ১৩ আগস্ট ২০২৪
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে ১০ দফা দাবি পেশ করেছে আমার বাংলাদেশ (এবি পার্টি)।
সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে এবি পার্টিসহ চারটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এক যৌথ বৈঠকে এবি পার্টি এ দাবি পেশ করে।
সাক্ষাৎকালে এবি পার্টি নেতৃবৃন্দ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানান। প্রয়োজনে একজন হিন্দু ধর্মাবলম্বী বর্তমান বা সাবেক বিচারপতিকে সেই কমিশনের প্রধান করা যেতে পারে বলেও তারা পরামর্শ দেন।
এর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে এবি পার্টির অভিমত জানতে চাওয়া হলে তারা বলেন, কোনও গণপ্রজাতন্ত্রে ব্যক্তি কেন্দ্রিক দিবস বা সাধারণ ছুটি ঘোষণা অনুচিত, এটা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের পরিপন্থী। এবি পার্টি মনে করে জাতীয় ব্যক্তিত্বদের অবদান স্মরণ করার আনুষঙ্গিক ব্যবস্থা থাকতে পারে কিন্তু এই রাষ্ট্র কোনও একক ব্যক্তির অবদান নয়। কোনও ব্যক্তিকে অতিমাত্রায় পূজনীয় আকারে হাজির করলে আদতে তার অসম্মান ও পতন অনিবার্য হয়ে দাড়ায়।
এবি পার্টির নেতৃবৃন্দ আরও বলেন, এই অন্তর্বর্তী সরকার অন্য যে কোনও সরকারের চেয়ে ভিন্ন। এটা একটি অসাধারণ সরকার যা গণ-অভ্যুত্থান এবং স্বৈরাচারী শাসনের পতনের পরে দায়িত্ব গ্রহণ করেছে।
আলোচনা শেষে এবি পার্টি প্রধান উপদেষ্টার নিকট প্রত্যাশা, দাবি ও অঙ্গীকার সম্বলিত ১০ দফা লিখিত প্রস্তাব হস্তান্তর করেন।
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী। দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এসময় তার সঙ্গে ছিলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অ্যাডভোকেট আদিলুর রহমান খান ও ফরিদা আক্তার।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর





