আন্দোলনে আহতদের দেখভালের জন্য তদারকি দল গঠন করার পরামর্শ দেন এবি পার্টির


প্রকাশিত: ০৬:১১ ১৭ আগস্ট ২০২৪
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, ঢাকা, ১৭ আগস্ট ২০২৪
ছাত্র-জনতার গণ-আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম দেখভালের জন্য কেন্দ্রীয় ও আঞ্চলিক তদারকি দল গঠনের পরামর্শ দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ক ও নেতাদের উদ্দেশে এই পরামর্শ দেওয়া হয়েছে।
আজ শনিবার দলটির একটি প্রতিনিধিদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) যায়।
আহতদের দেখে বেরিয়ে এসে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের জানান, আহতদের অবস্থা ধারণার চেয়েও অনেক বেশি খারাপ। তাঁরা আহাজারি করছেন। তাঁরা নতুন বাংলাদেশ সৃষ্টির নায়ক। তাঁদের চিকিৎসা ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব মিনার আন্দোলনের সমন্বয়ক ও নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘রাস্তায় ট্রাফিক কার্যক্রম পরিচালনা, রাস্তা পরিষ্কার, বিপ্লবের গ্রাফিতি অঙ্কনের পাশাপাশি আহতদের প্রতি মানবিক দায়িত্ব পালন করতে হবে।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী




