কোচ মুশতাককেই কেন পছন্দ মিরাজের?


প্রকাশিত: ০৫:৪৩ ৯ সেপ্টেম্বর ২০২৪
কোচ মুশতাককে নিয়ে আজ সোমবার মেহেদী হাসান মিরাজ গণমাধ্যমকে বলেন, 'মুশতাক আহমেদের সাথে প্রথম কাজ করছি। আমার কাছে অনেক ভালো লেগেছে, মানুষ হিসেবে অনেক অনুপ্রেরণামূলক কথা বলেন এবং খেলোয়াড়দের সমর্থন দেওয়ার চেষ্টা করেন। খারাপ সময়ে খেলোয়াড়দের পাশে থাকার চেষ্টা করেন। এই জিনিসগুলো খুব ভালো লেগেছে।'
চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে ঢাকায় আসেন মুশতাক আহমেদ। এরপর টাইগারদের সঙ্গে ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজেও এই স্পিন বোলিং কোচ ছিলেন বাংলাদেশ দলের ড্রেসিংরুমে।
পাকিস্তান সিরিজ জয়ের পর দলের সবাই মানসিকভাবে চাঙ্গা আছে। এ নিয়ে মিরাজ বলেন, 'সবাই অনেক খুশি আছে, ভালো শেপে আছে। মানসিকভাবে ফ্রি না থাকলে আপনি কখনই ভালো খেলতে পারবেন না। সব চাপ নিয়ে একা খেলতে পারবেন না। এজন্যই সবার হেল্প দরকার-খেলোয়াড় থেকে শুরু করে কোচ।'
'কোনো সফরের আগে নির্দিষ্টভাবে পরিকল্পনা করতে পারি না, চাপ হয়ে যায়। পাকিস্তান সিরিজের আগেও ভাবিনি ম্যান অব দ্যা সিরিজ হবো। দলের জন্য যেন খেলতে পারি, ভালো খেলতে পারি সেই চেষ্টা ছিল। প্রত্যাশা বেশি হলে চাপ হয়ে যাবে। স্বাভাবিক থাকার চেষ্টা করছি।'-যোগ করেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




