কোহলি-সূর্যকুমারকে ছাড়িয়ে শীর্ষে সিকান্দার রাজা


প্রকাশিত: ০৩:৪৬ ২৪ অক্টোবর ২০২৪
জিম্বাবুয়ে ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বলা চলে সিকান্দার রাজাকে। আইপিএল থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট, সিকান্দার রাজাই যেন মনে করাচ্ছেন জিম্বাবুয়ের নামটা। গাম্বিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির ইতিহাস বদলে দেয়া এক ম্যাচেও রাজাই ছিলেন নায়ক হয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ছিল নেপালের দখলে। সেটাই ভাঙলো গতকাল জিম্বাবুয়ে অধিনায়কের ব্যাটে ভর করে।
মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল নেপাল। তবে গতকালের ম্যাচে সেটি ভেঙে নতুন ইতিহাস লিখেছে জিম্বাবুয়ে। গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রান করেছে রোডেশিয়ানরা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।
এদিন দলের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে অপরাজিত ১৩৩ রান করেছেন সিকান্দার রাজা। এস্তোনিয়ার সাহিল চৌহানের পর টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির তালিকায় দুইয়ে উঠে এসেছেন সিকান্দার রাজা। অবশ্য টেস্ট খেলুড়ে দেশের হিসেবে তিনিই ক্রিকেটের এই ফরম্যাটে সবচেয়ে কম বল খেলে সেঞ্চুরির দেখা পেয়েছেন।
এমন এক ব্যাটিং পারফর্ম্যান্সের পর ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন রাজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তার ১৭তম ম্যান অব দ্য ম্যাচ হওয়ার ঘটনা। এই তালিকাতেও এখন সবার ওপরে আছেন জিম্বাবুয়ে অধিনায়ক। পেছনে ফেলেছেন বিরাট কোহলি, সুর্যকুমার যাদব এবং মালেশিয়ার ভিরানদ্বীপ সিংকে।
১৭তম ম্যান অব দ্য ম্যাচ হতে সিকান্দার রাজা খেলেছেন ৯৫ ম্যাচ। আর ১৬ ম্যান অব দ্য ম্যাচ হতে ভিরাট খেলেছেন ১২৫ ম্যাচ। সুরিয়াকুমার খেলেছেন সবচেয়ে কম ৭৪ ম্যাচ। আর ভিরানদ্বীপের খেলা হয়েছে ৮৪ ম্যাচ। আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নাবী আছেন তালিকার ৫ম অবস্থানে। ১২৯ ম্যাচ খেলে ১৪বার হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




