ভারতের জয়যাত্রা শেষ, জুটল লজ্জার যত রেকর্ড


প্রকাশিত: ০৫:৫৪ ২৬ অক্টোবর ২০২৪
১২ বছর, ১৮ সিরিজ আর ৫৪ ম্যাচের পর ঘরের মাঠে এমন এক দিন দেখল ভারত। ক্রিকেট বিশ্বের ঘরের মাঠে সবচেয়ে দাপুটে টেস্ট দলের ইতি ঘটল আজ পুনের স্টেডিয়ামে। রবীন্দ্র জাদেজা ক্যাচ দিলেন বাউন্ডারি লাইনে দাঁড়ানো টিম সাউদির হাতে। তাতেই ক্রিকেট বিশ্ব দেখল বিরল এক দিনের। ঘরের মাঠে অবশেষে সাদা পোশাকের খেলায় সিরিজ হারল ভারত।
ভারতের টেস্ট দলের জন্য এমন কিছু খুব বিরল বলা চলে। ২০০০ সালের পর থেকে বিগত ২৪ বছরে মাত্র চতুর্থবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল দলটা। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকা, ২০০৪ সালে অস্ট্রেলিয়া, ২০১২ সালে ইংল্যান্ডের পর ২০২৪ সালে এসে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারতে হয়েছে রোহিত শর্মার দলকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে পুনেতে সিরিজের ২য় টেস্টে এসে ১১৩ রানের বড় ব্যবধানে ধরাশায়ী হতে হয়েছে ভারতকে। এই হারের পর সৌরভ গাঙ্গুলি, কপিল দেবের সঙ্গে ভারতের হয়ে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট হারা অধিনায়কের তালিকায় দুইয়ে চলে এসেছেন রোহিত শর্মা।
ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ হার (চলতি শতাব্দী)
রোহিত শর্মা - ১৫ ম্যাচে ৪ হার
সৌরভ গাঙ্গুলি - ২১ টেস্টে ৩ হার
মহেন্দ্র সিং ধোনি - ৩০ ম্যাচে ৩ হার
এমনকি ঘরের মাঠে ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট হারা অধিনায়কের তালিকাতেও দুইয়ে চলে এসেছেন রোহিত। মোহাম্মদ আজহারউদ্দিন এবং কপিল দেবের সঙ্গে এই রেকর্ড ভাগ করছেন তিনি। তবে বাকি দুজনের তুলনায় রোহিত খেলছেন কম ম্যাচ।
অধিনায়কদের মধ্যে ভারতের হয়ে সবচেয়ে বেশি হার (হোম ম্যাচ)
মানসুর আলী পাতৌদি - ২৭ ম্যাচে ৯ হার
রোহিত শর্মা - ১৫ ম্যাচে ৪ হার
কপিল দেব - ২০ ম্যাচে ৪ হার
মোহাম্মদ আজহারউদ্দিন - ২০ ম্যাচে ৪ হার
এই হারের পর গেল দেড় বছরের হিসেবে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ হারও দেখে ফেলেছে ভারত। পাকিস্তান, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের ৩ হার ছাপিয়ে এখন বাংলাদেশের সমান ৪ টেস্টে হার ভারতের।
২০২৩ সাল থেকে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট হার
ভারত - ৪ হার
বাংলাদেশ - ৪ হার
পাকিস্তান - ৩ হার
ইংল্যান্ড - ৩ হার
নিউজিল্যান্ড - ৩ হার
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




