দুই মহাদেশে ফুটবল দাঙ্গা: গিনিতে প্রাণহানি ১০০, জার্মানিতে আহত ৭৯


প্রকাশিত: ০২:২৫ ২ ডিসেম্বর ২০২৪
ফুটবল মাঠে রূপ নেয় মৃত্যুপুরী। গিনির এন’জেরেকোরে সামরিক জান্তা নেতা মামাদি দুমবুইয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের ম্যাচ শেষে সমর্থকদের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রায় ১০০ জন।
স্থানীয় হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, *“হাসপাতালের করিডোরজুড়ে লাশের সারি। মৃতের সংখ্যা প্রায় ১০০।”* সমর্থকদের দাঙ্গায় গুলিবিদ্ধ ও পদদলিত হয়ে এই প্রাণহানি ঘটে।
অন্যদিকে, ইউরোপের জার্মানির চতুর্থ স্তরের লিগে কার্ল জেসিস জেনা ও বিএমজি চেমি লাইপজিগের ম্যাচ শেষে দুই দলের সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন ৭৯ জন, যাদের মধ্যে ১০ জন পুলিশ কর্মকর্তা।
লাইপজিগ সমর্থকদের স্বাগতিকদের গ্যালারিতে অনুপ্রবেশ এবং অগ্নিকুণ্ডলী নিক্ষেপকে দায়ী করেছে চেমি লাইপজিগ ক্লাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মরিচ স্প্রে ব্যবহার করে।
এ ধরনের দাঙ্গা ফুটবলের ইতিহাসে নতুন নয়। এর আগে ২০২২ সালে ইন্দোনেশিয়ায় কানজুরুহান স্টেডিয়ামে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১২৫ জন। ২০০১ সালে ঘানার আক্রায় ওহেন জান স্টেডিয়ামে এমন ঘটনায় মারা গিয়েছিলেন ১২৬ জন।
বিশ্বজুড়ে ফুটবল মাঠে এমন দাঙ্গা-হত্যাকাণ্ড রোধে কঠোর নিরাপত্তা এবং সমর্থকদের আচরণ নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।
ফুটবলের প্রতি ভালোবাসা যেন সহিংসতায় রূপ না নেয়—এই আহ্বান সবার।
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর




