ভিনিসিয়ুস ফিরলেন ব্রাজিল দলে


প্রকাশিত: ০১:৫২ ৭ ডিসেম্বর ২০২৪
গেল মাসে ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে নামতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। তবে এক মাসের বিরতির পর তিনি আবারও ফিরেছেন জাতীয় দলে। এদিকে নেইমার চোট কাটিয়ে মাঠে ফিরলেও তাকে দলে নেননি কোচ দরিভাল জুনিয়র।
গত শুক্রবার ঘোষনা হওয়ার দলে চোট কাটিয়ে ভিনিসিয়ুস ফিরেছেন। তিনি গেল আন্তর্জাতিক উইন্ডোতে ‘চোটের’ কারণে দলে ছিলেন না। যদিও উইন্ডোর ঠিক আগের ও পরের দুই ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।
এই দলে নেইমারকে রাখা হয়নি। চোট কাটিয়ে তিনি গেল সপ্তাহে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে ফিরেছেন। আর সে ম্যাচে আল হিলাল ৫-৪ গোলে আল আইনকে হারায়।তবে নেইমারকে নিয়ে আরও অপেক্ষা করতে চায় ব্রাজিল। তাকে পুরোপুরি ছন্দে ফিরিয়ে তবেই দলে নিতে চান কোচ দরিভাল।
এদিকে নেইমার বাদেও শিরোনামে এসেছে আরেক জনের বাদ পড়া। শেষ দুইবারের ঘোষিত দলে থাকা এনড্রিক দল থেকে বাদ পড়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে ৯ ম্যাচে করেছেন ২ গোল। অফ ফর্মের কারণে তাকে দলে রাখা হয়নি নেইমারকে।
ব্রাজিল বর্তমানে আছে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। তাদের পয়েন্ট ১৬, শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে আছেন রাফিনিয়ারা। আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে সেলেসাওরা। এর ৫ দিন পর উরুগুয়েকে আতিথ্য দেবে দলটা।
স্কোয়াড–
গোলরক্ষক: বেন্তো, এডারসন, ওয়েভারটন
ডিফেন্ডার: দানিলো, ভেন্ডারসন, গিলের্মে আরানইয়া, অ্যাবনার, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, মারকিনিয়োস, মুরিলো
মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারেশ, গেরসন, লুকাস পাকেতা, রাফিনিয়া
ফরোয়ার্ড: এস্তেভাও, রদ্রিগো গোয়েজ, ভিনিসিয়ুস জুনিয়র, লুইজ হেনরিক, ইগর জেসুস, সাভিও
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




