কামিন্সের ৫ উইকেটে,অস্ট্রেলিয়ার জয়


প্রকাশিত: ০১:৫৮ ৮ ডিসেম্বর ২০২৪
অ্যাডিলেইডে পার্থ টেস্টের ব্যর্থতা ভুলে খুব একটা অসুবিধা হয়নি অস্ট্রেলিয়ার। ১০ উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে স্বাগতিকরা। ১৯ রানের লক্ষ্য পেরোতে কেবল প্রয়োজন ২০ বল । এর আগে প্যাট কামিন্সের তোপে দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানেই গুটিয়ে যায় ভারত।
ভারত দিন শুরু করেছিল দ্বিতীয় ইনিংসে ২৯ রানে পিছিয়ে থেকে। হাতে ছিল পাঁচ উইকেট। মিচেল স্টার্কের দুর্দান্ত ডেলিভারিতে ঋষভ পন্ত (২৮) স্লিপে ক্যাচ তুলে বিদায় নেন। এরপর কামিন্সের শর্ট বলের তাণ্ডবের মুখে পড়ে ভারতীয় লোয়ার অর্ডার।
প্রথম ইনিংসের মতো এবার নীতিশ রেড্ডি চেষ্টা চালিয়ে যান প্রতিরোধের। তবে শেষ পর্যন্ত কামিন্সের শর্ট বলের শিকার হন তিনি। ৪৭ বলে ৬ চারে সর্বোচ্চ ৪২ রান করেন তিনি। ৫৭ রান খরচে কামিন্স দেখা পান ১২তম ফাইফারের। এছাড়া স্কট বোল্যান্ড ৩ ও মিচেল স্টার্ক দুটি উইকেট নেন।
মাত্র ১৯ রানের লক্ষ্য সহজেই অতিক্রম করে টেস্টে নিজেদের আধিপত্য বজায় রাখে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে বিধ্বংসী সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




