সিরিজ আগেই ওয়েস্ট ইন্ডিজ দলে দুঃসংবাদ


প্রকাশিত: ০৩:০৫ ৮ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর কয়েক দিন আগেই জোড়া দুঃসংবাদ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। এবং আগ্রাসী ব্যাটার শিমরন হেটমায়ারকেও হারিয়েছে।
উইন্ডিজ ক্রিকেট এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক টুইটে এই তথ্য জানিয়েছে। হেটমায়ার চোটে পড়েননি, অসুস্থতার কারণে তিনি ছিটকে গেছেন ওয়ানডে সিরিজ থেকে। অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে থাকছেন না হেটমায়ার।
তার বদলি হিসেবে টেস্ট সিরিজ খেলা বাঁ-হাতি ব্যাটসম্যান আলিক আথানেজকে নেওয়া হয়েছে। তরুণ এই ব্যাটার এখন পর্যন্ত ১২টি ওয়ানডে খেলেছে। গত বছর ওয়ানডে অভিষেকে ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন আথানেজ। পঞ্চম ওয়ানডেতে আবার করেন ৬৫ বলে ৬৬। তবে পরের সাত ওয়ানডেতে ভালো করতে পারেননি।
এবার হেটমায়ারের অসুস্থতা তাকে ফেরার সুযোগ করে আথানেজ। এখন পর্যন্ত ক্যারিবীয়দের জার্সিতে তিনি ২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর আগে ফোর্ড ও শামার জোসেফের ইনজুরিতে প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন মার্কিনো মিন্ডলি ও জেডিয়াহ ব্লেডস।
আজ সন্ধ্যায় সাড়ে ৭টায় সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে বাকি দু'টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর।
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনেও লাগবে আয়কর রিটার্নের প্রমাণপত্র
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর




