হোয়াইটওয়াশের লজ্জায় বাংলাদেশ


প্রকাশিত: ০৩:০৩ ৯ ডিসেম্বর ২০২৪
সোমবার (৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে সফরকারীদের ১২৪ রানের টার্গেট দেয় টাইগ্রেসরা। জবাবে ১ বল আগেই জয়ের বন্দরে নোঙর করে আইরিশ নারীরা।
জ্যোতিবাহিনীর দেওয়া ছোট্ট টার্গেটাও কঠিন হয়ে দাঁড়িয়েছিল আইরিশদের জন্য। শেষ ওভারে ম্যাচ জিততে সফরকারীদের দরকার ছিলো ১৫ রান। স্বর্ণা আক্তারের করা ২০তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে ৪ মেরে আয়ারল্যান্ডকে জিতিয়ে দিয়েছেন লরা ডেলানি। বাংলাদেশ ম্যাচ হেরেছে ৪ উইকেটে। এ হারে আয়ারল্যান্ডের কাছে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে নিগার সুলতানা জ্যেতির দল।
নির্ধারিত রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দুর্দান্ত সূচনা পায় সফরকারীরা। দুই ওপেনার হান্টার-লুইস মিলে গড়েন অর্ধশতক রানের উদ্বোধনী জুটি। দলীয় ৫৫ রানে প্রথম উইকেটের পতন ঘটে তাদের।
প্রথম উইকেট পতনের পর কিছুটা খেই হারায় আইরিশরা। দলীয় স্কোরবোর্ডে আর ১৫ রান যোগ করতেই একে একে বিদায় নেয় আরও ৩ ব্যাটার। তবে ম্যাচের শেষ ওভারের তৃতীয় থেকে পঞ্চম বলে টানা তিনটি চার মেরে জয় নিশ্চিত করেন আইরিশ ব্যাটার লরা ডেলানি।
বাংলাদেশের পক্ষে ১০ রানের খরচায় ২টি উইকেট তুলে নেন রাবেয়া খান। এছাড়া ১টি করে উইকেট পান নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শারমিন আক্তার ও শোভনা মোস্তারীর ৭১ রানের জুটিতে ভর করে ১২৩ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান আসে শোভনার ব্যাটে। আইরিশদের পক্ষে ১৫ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন অরলা প্রেন্ডারগাস্ট।
বাংলাদেশ একাদশ: মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, জাহানারা আলম, রাবেয়া খান, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার ও সানজিদা মেঘলা।
আয়ারল্যান্ড একাদশ: অ্যামি হান্টার, গ্যাবি লুইস, ওরলা পেন্ডারগ্যাস্ট, লি পল, লরা ডেলানি, রেবেকা স্টকেল, ক্রিশ্চিনা কোল্টার রিলি, আরলিন কেলি, অ্যালানা ডালজেল, ফ্রেয়া সার্জেন্ট, অ্যামি মাগুয়ের।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




