লেস্টার সিটি ছেড়ে নতুন ঠিকানায় বাংলাদেশের হামজা !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:১৩ ১৪ জানুয়ারী ২০২৫
শীতকালীন দলবদলের বাজারে নতুন ঠিকানায় যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই ২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ড ও রাইট ব্যাক হিসেবে খেলার দক্ষতা প্রদর্শন করা হামজাকে দলে নিতে আগ্রহী চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেড।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহের মধ্যে লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে হামজার ধারে খেলার চুক্তি সম্পন্ন হতে পারে। লেস্টারের নতুন ডাচ কোচ ফন নেস্তেলরয় জানুয়ারির দলবদলে নতুন রাইট ব্যাক নিয়োগের পরিকল্পনা করছেন। ক্লাবের ওপর থেকে বাড়তি বেতনের চাপ কমানোর জন্য হামজা লেস্টার ছেড়ে ধারের শর্তে শেফিল্ডে যোগ দিতে চান।
ধারের শর্তে হলেও, বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পাওয়া হামজার সামনে শেফিল্ড ইউনাইটেডে স্থায়ী চুক্তির সুযোগও রয়েছে। তিনি নিয়মিত ম্যাচ খেলতে চান, আর এজন্যই শেফিল্ডের সঙ্গে চুক্তি করার কথা ভাবছেন। কারণ, চলতি মৌসুমে লেস্টারের হয়ে মাত্র চারটি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। অন্যান্য প্রতিযোগিতায় দুটি ম্যাচ খেলেছেন, সব মিলিয়ে মৌসুমের প্রথমার্ধে মাত্র ১৩১ মিনিট মাঠে ছিলেন হামজা।
হামজা চৌধুরী ২০১৫-১৬ মৌসুমে লেস্টার সিটিতে যোগ দেন। প্রথম দুই মৌসুমে তিনি ধারে ব্রাইটন এন্ড হোব আলবিয়নে খেলেছিলেন। পরের মৌসুমে লেস্টারে তিনি যথাক্রমে ৯ ও ১২টি ম্যাচ খেলেন। ২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ২৯টি ম্যাচে লেস্টারের হয়ে মাঠে নামার সুযোগ পান। পরের মৌসুমে ২২টি ম্যাচে খেলেন।
তবে ২০২১-২২ মৌসুমে ফর্ম খারাপ হলে তিনি ১২টি ম্যাচ খেলে ওয়াটফোর্ডে ধারে যোগ দেন। ২০২৩-২৪ মৌসুমে লেস্টারের অবনমন ঘটে, তবে হামজা ৪১টি ম্যাচ খেলেন এবং লেস্টারকে প্রিমিয়ার লিগে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হামজা ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে ৭টি ম্যাচ খেলেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




