মাঠে তামিমের আচরণ নিয়ে মুখ খুললেন সাব্বির !

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৪:৫৭ ১৭ জানুয়ারী ২০২৫
চট্টগ্রাম পর্বের প্রথম দিনেই ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ও ঢাকার সাব্বির রহমানের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। তবে সাব্বির রহমান এ ঘটনাকে 'হিট অব দ্য মোমেন্ট' বলে দাবি করেছেন।
দেশের এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সাব্বির বলেন,
"মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের। তামিম আমার সিনিয়র। রেসপেক্টেড এবং লেজেন্ড ক্রিকেটার। এ রকম ক্রিকেটার বাংলাদেশে আসবে-ও না। ওনার হিট অব দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আমি ওটা কিছু মনে করিনি। উনি আমার খুবই ক্লোজ (বড় ভাই)। উনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি, সম্পর্কটা চিরস্থায়ী থাকবে। ভবিষ্যতেও ভালো যাবে।"
ঘটনার সূত্রপাত বরিশালের ইনিংসের নবম ওভারে। ঢাকার দেওয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করছিলেন তামিম ইকবাল ও ডেভিড মালান। সে সময় সাব্বির একটি শর্ট বাউন্ডারি লাইনে ঠেকিয়ে বল বোলার কিংবা উইকেটকিপারের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনেই ফেলে দেন। ধারণা করা হয়, ব্যাটারকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এটি করেছিলেন তিনি। ক্রিকেটের পরিভাষায় এটি ‘ফেইক ফিল্ডিং’ নামে পরিচিত।
তামিম এই ঘটনাকে ভালোভাবে নেননি। ভিডিও ফুটেজে তামিমকে সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে শোনা গেছে,
"বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।"
তবে তার আরও কিছু বলার শব্দ স্পষ্ট শোনা যায়নি। উত্তপ্ত পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা এবং অনফিল্ড আম্পায়ার।
উল্লেখ্য, ম্যাচে ১৩৯ রানে গুটিয়ে যায় ঢাকা। জবাবে ফরচুন বরিশাল ২৪ বল ও ৮ উইকেট হাতে রেখে সহজ জয় পায়। তামিম ইকবাল ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না, তার পরিবর্তে নাজমুল হোসেন শান্ত অংশ নেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




