ভারতের সেরা একাদশ সাজালেন সঞ্জয় বাঙ্গার!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০২:৫৮ ১৯ জানুয়ারী ২০২৫
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ভারত। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি আগামী ২৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে।
এদিকে আসন্ন বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সেই স্কোয়াডে তারকা পেসার মোহাম্মদ শামির জায়গা হয়েছে। তবে ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা এই পেসারের একাদশে সুযোগ দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় বাঙ্গার।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপে শামি ভারতের প্রধান অস্ত্র ছিলেন। এরপর লম্বা সময় তাকে মাঠের বাইরে কাটাতে হয়। তবে এরই মধ্যে মাঠের ক্রিকেটে ফিরেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে ফেরার অপেক্ষায় তিনি। এর মাঝেই চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পেয়েছেন। তাকে জায়গা দিতে মোহাম্মদ সিরাজকে বাদ পড়তে হয়।
তবে একাদশে শামির জায়গা দেখছেন না আইপিএলে বেঙ্গালুরুর কোচ ও সাবেক অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গার। তার মতে, ‘যদি আর্শদীপ এবং বুমরাহ দুজনকেই পাওয়া যায়, তাহলে শামির মতো কাউকে আপনি ছেড়ে দিতে পারবেন। তাই আমার কাছে মনে হয়, শামি শুরু করবেন না।’
এদিকে ঋভষ পান্ত ও অক্ষর প্যাটেলকেও একাদশে দেখছেন না তিনি। সেই সঙ্গে জয়সওয়ালেরও তার একাদশে জায়গা হয়নি। বাঙ্গারের ভাষ্যমতে, ‘রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের মধ্যে একজন এবং একজন রিজার্ভ উইকেটকিপার। সুতরাং এই ক্ষেত্রে পন্ত বেঞ্চে থাকতে পারে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সঞ্জয় বাঙ্গারের ভারতীয় একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




