১৩ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয় অস্ট্রেলিয়ার!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০২:৫৩ ৯ ফেব্রুয়ারী ২০২৫
১৩ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে শ্রীলঙ্কায় সিরিজ জিতেছিল অজিরা। এরপর চলতি বছর দুই ম্যাচ সিরিজের দুটোতেই জয় তুলে নিয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলো স্টিভ স্মিথের দল।
এর আগে ১৩ বছরে মাত্র দুইবার লঙ্কা সফরে এসেছিল অস্ট্রেলিয়া। ২০১৬ সালে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় তারা, আর ২০২২ সালে সিরিজ ড্র করে ১-১ ব্যবধানে। তবে এবার প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয়, আর দ্বিতীয় টেস্টে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নিলো তারা।
গলের শেষ টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা তোলে ২৫৭ রান। জবাবে অস্ট্রেলিয়া তোলে ৪১৪ রান, যেখানে সেঞ্চুরি করেন অধিনায়ক স্টিভ স্মিথ ও উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। এরপর লঙ্কানরা গুটিয়ে যায় মাত্র ২৩১ রানে।
শ্রীলঙ্কার ৪০ উইকেটের মধ্যে ৩০টিই শিকার করেন দুই অজি স্পিনার— ম্যাথু কুনেম্যান ১৬টি ও নাথান লায়ন ১৪টি। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া স্টিভ স্মিথ ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করার পাশাপাশি গড়েছেন নতুন ইতিহাস। প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে টেস্টে ২০০ ক্যাচের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
এই ঐতিহাসিক জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ১৩ বছর পর লঙ্কার মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেল অজিরা!
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




