আর্জেন্টিনা দুই বছরে হারেনি, জিততে পারেনি ব্রাজিল


প্রকাশিত: ১১:১৩ ৮ জুলাই ২০২৪
শুটআউট পেনাল্টি
বিশ্বে ফুটবলের জনপ্রিয়তা ঠিক কতটা, তা হয়তো নতুন করে বলার প্রয়োজন নেই। আর আমাদের দেশে ফুটবলপ্রেমীদের উম্মাদনা দেখে খোদ আর্জেন্টিনা-ব্রাজিলও চমকে যায়। বাংলাদেশের এমন পাগলামির জন্যই তো এ দেশে এসে ঘুরে গেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এরপর ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহোও এসেছিলেন বাংলাদেশে।
বাংলাদেশে ফুটবলের সমর্থকরা দুই ভাগে বিভক্ত। এক হলো আর্জেন্টিনা, আরেক দল হচ্ছে ব্রাজিল। তবে এর বাইরেও অন্যান্য দলের সমর্থক আছে, তবে সেটা হাতে গোনা কিছু মানুষ। তবে আমাদের যত উম্মাদনা এই দুটি দলকে নিয়েই। প্রতি চার বছর পর বিশ্বকাপের খেলা শুরু হলে আমাদের দেশের ফুটবলপ্রেমীদের পাগলামিটাও যে বেড়ে যায় বহুগুণ। বর্তমানে যুক্তরাষ্ট্রে চলছে কোপা আমেরিকার খেলা। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় টুর্নামেন্ট এটি। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার তালিকায় সবচেয়ে এগিয়ে ব্রাজিল। আর কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ১৫ বার করে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে।
তবে এবার ভিন্ন এক বিতর্কে মেতে উঠেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা। চলতি কোপা আমেরিকায় পেনাল্টি শুটআউটে উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এরপর থেকেই এ নিয়ে দুই দলের সমর্থকদের মাঝে তর্কটা জমে উঠেছে বেশ।
তবে পরিসংখ্যান বলছে, গত দুই বছর পেনাল্টিতে হারে না আর্জেন্টিনা। অন্যদিকে গত দুই বছরে পেনাল্টি শুটআউটে জিততে পারেনি ব্রাজিল। বর্তমানে আর্জেন্টিনা অন্যতম একটি শক্তিশালী দল। একটা সময় ভালো একজন গোলরক্ষকের অভাব বেশ ভুগিয়েছে দলকে। ২০০৬ সালে ফিফা বিশ্বকাপে পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনা হেরেছিল জার্মানির কাছে। তারপর ২০১০ সালের বিশ্বকাপেও জার্মানির বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়েরে একেবারে শেষ মুহূর্তে সেই জার্মানির বিপক্ষেই গোল হজম করে হেরে যায় আকাশী-নীল জার্সিধারীরা। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল মেসিদের।
তারপর থেকে আর্জেন্টিনার গল্পটা একেবারেই ভিন্ন। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে ২০২২ বিশ্বকাপে খেলতে যায় আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে হেরে বসে মেসিরা। তারপর তাদের আটকায় কে। এরপর একের পর এক চমক দেখিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সেই ম্যাচের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
গত দুই বছরে তিনটি ম্যাচে পেনাল্টি শুটআউটে গেছে আর্জেন্টিনা। আর সেই তিনটি ম্যাচেই জিতেছে তারা। কাতার বিশ্বকাপের নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে শেষ হয় নির্ধারিত সময়। এরপর পেনাল্টি শুটআউটে তাদেরকে হারিয়ে দেয় আর্জেন্টিনা। আর ফাইনালে তো ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। সবশেষ চলতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে পেনাল্টি শুটআউটে জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির দল।
অন্যদিকে গত দুই বছরে মাত্র দুটি ম্যাচে পেনাল্টি শুটআউটে গেছে ব্রাজিল। গত কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলের সমতায়। পরে পেনাল্টি শুটআউটে তাদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। সবশেষ কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের গোলপোস্টের দায়িত্বে বর্তমান সময়ের অন্যতম সেরা গোলকিপার অ্যালিসন বেকার। তবুও উরুগুয়ের বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




