বিপিএলের আগেই ফেরার বার্তা তামিম ইকবালের, খেলতে পারেন এনসিএলেও


প্রকাশিত: ১২:২৭ ২৯ জুলাই ২০২৫
জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরও ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে চলতি বছরের মার্চ মাসে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন দেশসেরা এই ওপেনার। সেই থেকে মাঠের বাইরে আছেন তিনি। ধারণা করা হচ্ছিল, দীর্ঘ সময় মাঠে ফেরা সম্ভব হবে না তার পক্ষে।
তবে এবার আশার কথা শোনালেন তামিম নিজেই। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগেই ব্যাট হাতে ফিরতে চান তিনি। তিনি বলেন,“বিপিএল খেলার চেষ্টা করব। আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে কাজ করছি। ব্যাটিং শুরু করতে কিছুটা সময় লাগবে। তবে চেষ্টা থাকবে বিপিএলের আগেই মাঠে ফেরার।”
তামিম আরও জানান, বিপিএলের আগেই যে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে, সেখানেও অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে তার। যদিও পুরো টুর্নামেন্ট খেলবেন না, তবে ২–৩টি ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। “সুযোগ আছে খেলার (এনসিএলে)। পুরোটা না খেললেও ২-৩টা ম্যাচ হয়তো খেলব।” — বলেন তামিম।
সম্প্রতি আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্যকার হিসেবেও দেখা গেছে তাকে। তবে এই পেশায় স্থায়ী হওয়ার পরিকল্পনা এখনো করেননি তিনি। “এটা নিয়ে খুব বেশি চিন্তা করিনি। সামনে হয়তো ধারাভাষ্য করতে পারি। তবে আমার কাছে যদি মনে হয় এটা পেশা হতে পারে তাহলে অবশ্যই।” — বলেন তামিম।
তামিম আরও বলেন,“আমি আগেও বলেছি, এখনও বলছি, ধারাভাষ্য করা সহজ না। প্রথমবার শুনে অনেকের ভালো লাগতে পারে, কিন্তু বারবার শুনে ভালো লাগবে না যদি ঠিকভাবে না করা হয়। পেশা হিসেবে নিলে অনেক সিরিয়াসলি নিতে হবে।”
দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়া তামিম ইকবালের মাঠে ফেরার বার্তা তার ভক্তদের মাঝে নতুন করে আশার আলো জাগিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




