তিন ব্যাটারের দেড়শো, ৩৯ বছর পর টেস্টে বিরল রেকর্ড গড়ল নিউজিল্যান্ড


প্রকাশিত: ০২:২৪ ৯ আগস্ট ২০২৫
বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ১২৫ রানে অলআউট হওয়া স্বাগতিকদের বিপক্ষে তিন ব্যাটারের দেড়শ ছোঁয়া ইনিংসে ভর করে রানের পাহাড় গড়েছে কিউইরা। এর মাধ্যমে ৩৯ বছর পর টেস্ট ইতিহাসে বিরল এক বিশ্বরেকর্ড গড়ল তারা—এক ইনিংসে তিন ব্যাটারের দেড়শো পেরোনো ইনিংস।
দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬০১ রান, যা জিম্বাবুয়ের প্রথম ইনিংসের চেয়ে ৪৭৬ রান বেশি। এই লিড টেস্ট ইতিহাসে জিম্বাবুয়ের বিপক্ষে কিউইদের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে হ্যামিল্টন টেস্টে বাংলাদেশের বিপক্ষে তারা এক ইনিংসে ৪৮১ রানের লিড নিয়েছিল।
ব্যাটিং উৎসবের শুরুটা করেন দুই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১৬২ রান। কনওয়ে ২৪৫ বলে ১৮ চারসহ করেন ১৫৩ রান, ইয়াং থামেন ৭৪ রানে।
তৃতীয় উইকেটে রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলস মিলে গড়েন ২৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি। রাচিন ১৩৯ বলে ২১ চার ও ২ ছক্কায় খেলেন ১৬৫ রানের ঝলমলে ইনিংস। অপরদিকে, নিকোলস ২৪৫ বলে ১৫ চারের সাহায্যে ১৫০ রানে অপরাজিত আছেন।
টেস্ট ইতিহাসে এর আগে মাত্র দু’বার এক ইনিংসে তিন ব্যাটার দেড়শ পেরিয়েছিলেন। সর্বশেষ এই বিরল কীর্তি দেখা গিয়েছিল প্রায় চার দশক আগে। এবার সেই রেকর্ডের ভাগীদার হলো নিউজিল্যান্ড, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পথে দাঁড়িয়ে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




