১৭ বছর পর ডারউইনে আন্তর্জাতিক ক্রিকেট, অস্ট্রেলিয়ার ১৭ রানের জয়


প্রকাশিত: ০৯:৩০ ১১ আগস্ট ২০২৫
১৭ বছর পর ডারউইনে ফিরল আন্তর্জাতিক ক্রিকেট, আর সেই প্রত্যাবর্তনের ম্যাচেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। রবিবার অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিকরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭৫ রানে ছয় উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তবে টিম ডেভিডের বিধ্বংসী ব্যাটিংয়ে পরিস্থিতি বদলে যায়। ম্যাচসেরা এই ব্যাটার ৫২ বলে আট ছক্কা ও চারটি চার মেরে করেন ৮৩ রান। তার সঙ্গে ক্যামেরন গ্রিন ১৩ বলে ঝোড়ো ৩৫ রান যোগ করেন। শেষ বলে অলআউট হওয়ার আগে অস্ট্রেলিয়া সংগ্রহ করে লড়াকু ১৭৮ রান। দলের বাকি ব্যাটাররা কেউই ২০ রানের বেশি করতে পারেননি।
জবাবে দক্ষিণ আফ্রিকার হয়ে রায়ান রিকেলটন একাই লড়াই চালান। ৫৫ বলে ৭১ রান করেন তিনি, তবে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ক্যাচে তার ইনিংসের ইতি ঘটে। ট্রিস্টান স্টাবস করেন ৩৭ রান। তবে জশ হ্যাজলউড ও বেন ডোয়ার্শিসের দুর্দান্ত বোলিংয়ে ২০ ওভার শেষে প্রোটিয়ারা থেমে যায় ৯ উইকেটে ১৬১ রানে। হ্যাজলউড ও ডোয়ার্শিস নেন তিনটি করে উইকেট।
এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টিতে টানা নবম জয় তুলে নিল। বিপরীতে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ফরম্যাটে টানা ষষ্ঠ পরাজয়ের মুখ দেখল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




