ফিদে মাস্টার দাবা টুর্নামেন্টে মুনতাহার পাশে তারেক রহমান


প্রকাশিত: ০৯:৩১ ১৪ আগস্ট ২০২৫
আর্থিক অনটনে ফিদে মাস্টার দাবা ওয়ার্ল্ড টুর্নামেন্টে অংশ নেওয়ার অনিশ্চয়তা কাটাতে নারায়ণগঞ্জের অনূর্ধ্ব ১২ ইয়ুথ দাবা চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহার পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৮ সেপ্টেম্বর মধ্য এশিয়ার কাজাকিস্তানে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন মুনতাহা। কিন্তু অর্থসংকটের কারণে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে।
বিষয়টি জানার পর তারেক রহমান সহায়তার নির্দেশ দেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় মুনতাহার বাসায় গিয়ে বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম তার হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।
সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মুনতাহা বলেন, “আমি অবাক হয়েছি, জাতীয় দলের সাবেক অধিনায়ক ফুটবলার আমিনুল ইসলাম আমাদের বাড়িতে এসেছেন। বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করতে এসেছেন। আমার কাছে এটা স্বপ্নের মতো। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, টুর্নামেন্টটি যেন হাতছাড়া না হয়। আমার দোয়া কবুল হয়েছে।”
মুনতাহার বাবা মামুন বলেন, “বিএনপির সহযোগিতা পেয়ে মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই। আশা করি, আমার মেয়ে ভালো কিছু করবে।”
আমিনুল ইসলাম জানান, তারেক রহমান ঘোষণা দিয়েছেন প্রতিভা অন্বেষণে ‘নতুন কুড়ি’ পুনরায় চালুর। ভবিষ্যতে ‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে সারাদেশের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয়ভাবে সহযোগিতা করা হবে। তিনি যোগ করেন, “তারেক রহমানের নির্দেশে আজ মুনতাহার পাশে সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছি।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




