শিরোপা আনন্দে মৃত্যু, কোহলি মুখ খুললেন


প্রকাশিত: ০৩:৫৯ ৪ সেপ্টেম্বর ২০২৫
আইপিএলের প্রথম শিরোপা জয়ের আনন্দ মুহূর্তই পরিণত হয়েছিল ভয়াবহ ট্র্যাজেডিতে। গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) শিরোপা উদ্যাপনের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন সমর্থক, আহত হন আরও অন্তত ৭৫ জন। এ ঘটনায় ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অনুমতি ছাড়া সমাবেশ আয়োজন এবং অতিরিক্ত ভিড় তৈরি করার অভিযোগ তোলে কর্ণাটক রাজ্য সরকার।
সেদিন ভিড় বাড়ানোর অন্যতম কারণ ছিল দলের সেরা তারকা বিরাট কোহলির ভিডিও বার্তা। আরসিবির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই আহ্বানে হাজারো সমর্থক স্টেডিয়ামে ছুটে আসেন। কিন্তু সেই আনন্দ মুহূর্তই অশ্রুময় হয়ে যায় পদদলনের মর্মান্তিক ঘটনায়।
এতদিন নীরব থাকার পর অবশেষে মুখ খুললেন কোহলি। বেঙ্গালুরুর ওয়েবসাইটে দেওয়া আবেগঘন বার্তায় তিনি লিখেছেন—
“জীবনে কোনো কিছুই ৪ জুনের মতো হৃদয়বিদারক ঘটনার মুখোমুখি হতে আমাদের প্রস্তুত করতে পারে না। যে মুহূর্তটা আমাদের দলের ইতিহাসে সবচেয়ে আনন্দের হওয়ার কথা ছিল, সেটি ভয়াবহ ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। যাঁরা আমাদের ছেড়ে গেছেন, তাঁদের পরিবার এবং আহত ভক্তদের জন্য আমি প্রার্থনা করছি। এই অপূরণীয় ক্ষতি এখন আমাদের গল্পের অংশ।”
আরসিবির অধিনায়ক রজত পাতিদারও ভক্তদের প্রতি শোকবার্তা জানিয়েছেন। তিনি বলেন—
“প্রতিবার যখন বেঙ্গালুরুর হয়ে মাঠে নামি, সেই আবেগ আসে আপনাদের ভালোবাসা ও সমর্থন থেকে। এই কঠিন সময়ে আমরাও আপনাদের পাশে আছি। আপনারা সবাই আমার চিন্তা ও প্রার্থনায় আছেন।”
দুর্ঘটনার পর সম্প্রতি আরসিবি নিহত সমর্থকদের পরিবারকে ২৫ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ট্র্যাজেডি আর না ঘটে, সে জন্য ছয় দফা পরিকল্পনাও প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিহতদের স্মরণে বেঙ্গালুরু শহরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণেরও পরিকল্পনা করেছে তারা।
এভাবেই ইতিহাসের প্রথম শিরোপা জয়ের উচ্ছ্বাস চিরতরে দাগ কেটে দিলো বেঙ্গালুরু ক্রিকেট ইতিহাসে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




