এশিয়া কাপ ১৪ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান, কিন্তু গ্রাফিকসে শুধু ফাঁকা ঘর


প্রকাশিত: ০৪:১৯ ১২ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানই থাকলেও হঠাৎ এক পোস্টারে সেটি ফাঁকা রাখা হয়েছে। আইপিএল দল পাঞ্জাব কিংস তাদের এক্স হ্যান্ডলে শেয়ার করা গ্রাফিকস কার্ডে ভারতের প্রতিপক্ষের ঘরে কোনো দলের নাম বা পতাকা নেই। পোস্টারে শুধু সূর্যকুমার যাদব ও শুবমান গিলের ছবি রয়েছে।
এর আগে ভারতের প্রথম ম্যাচে ঠিকই প্রতিপক্ষের নাম ও লোগো দেখা গিয়েছিল। তবে এবার রাজনৈতিক কারণে পাকিস্তানের নাম উহ্য রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। এপ্রিলের শেষ সপ্তাহে কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশ সংঘাতের মুখে পড়েছে।
কয়েকজন সাবেক ক্রিকেটার যেমন হরভজন সিং ও কেদার যাদব এ ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছেন। এমনকি ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের জন্য পিআইএল আবেদনও হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে।
পাঞ্জাব কিংসের পোস্টারের এই কৌশল চমক এবং প্রচারণায় ভক্তদের নজর কাড়তে সফল হয়েছে। যেখানে আরব আমিরাত ম্যাচের পোস্টার দেখার সংখ্যা সাড়ে পাঁচ হাজার, ভারত–পাকিস্তান ম্যাচের পোস্টার দেখা হয়েছে চার লাখের বেশি বার এবং এসেছে হাজারের বেশি মন্তব্য।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




