নারী টি-২০ এশিয়া কাপ পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

প্রকাশিত: ১১:৩৮ ২৭ জুলাই ২০২৪
বাংলাদেশকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপের ফাইনাল আগেই নিশ্চিত করে ভারত। শুক্রবার দিনের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। রোববার ডাম্বুলায় ফাইনালে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
নাটকীয়তায় ভরপুর ম্যাচে একবার আশা দেখিয়েছিল পাকিস্তান। যখন ৪৭ বলে ৬৩ রান নিয়ে খেলছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আথাপাত্থু তখন জয়ের জন্য তাদের দরকার ছিল ২১ বলে ২০ রান। সেখানে ব্রেকথ্রু এনে লঙ্কান অধিনায়ককে ফেরানোর সঙ্গে পাকিস্তানের একটি সম্ভাবনাও তৈরি করলেন সাদিয়া ইকবাল।
ডাম্বুলায় টসে হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান করে পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান আসে মুনিবা আলীর ব্যাট থেকে। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার মেয়েদের। রানের খাতা খোলার আগেই ভিসমি গুনারত্নে বিদায় নেন। দলীয় ১৯ রানে ফেরেন হার্শিতা বিক্রমাসিংহে (১২)।
তবে এক প্রান্ত ধরে রেখে দলকে জয়ের দিকে টেনে নিয়ে যান শ্রীলঙ্কা নারী দলের অনেক বিপর্যয়ে ত্রাতা হয়ে ওঠা অধিনায়ক চামারি আতাপাত্তু। ৪৮ বলে ৬৩ রান করে তিনি আউট হয়ে গেলেও ১ বল ও ৩ উইকেট হাতে রেখেই জিতে যায় শ্রীলঙ্কা।
চামারি আতাপাত্তুর বিদায়ের পর চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় সর্বোচ্চ ২২ বলে হার না মানা ২৪ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আনুশকা সঞ্জীবনী। বল হাতে পাকিস্তানের সাদিয়া ইকবাল ১৬ রান দিয়ে নেন ৪ উইকেট।
শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার মাত্র ৩ রান, হাতে উইকেট ৪টি। প্রথম ৩ বলে কোনো রানই দিলেন না নিদা। উল্টো দ্বিতীয় বলে তুলে নিলেন সুগন্ধিতা কুমারির উইকেট। এবার ৩ বলে দরকার ৩ রান। পরের বলে ১ রান আর পঞ্চম বলে ওয়াইড দিলে ম্যাচ টাই হয়ে যায়। পরের বলে ১ রান নিলে ১ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয় শ্রীলঙ্কার।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




