মা-বাবা পারেননি, ছেলে করে দেখালেন

২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতেছেন লিঁও মারশঁ। প্যারিস অলিম্পিকে এটি তাঁর চতুর্থ সোনা।

প্রকাশিত: ০২:৫৪ ৩ আগস্ট ২০২৪
লিঁও মারশঁ পুলে নামবেন, অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতে নেবেন- প্যারিস অলিম্পিকে এটা যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ছেলেদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে, ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক, ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জেতার পর আজ ২০০ মিটার ব্যক্তিগত মিডলের সোনাটাও জিতে নিয়েছেন ২২ বছর বয়সী এ ফরাসি সাঁতারু। গত ৬ দিনে এটি মারশঁ-এর চতুর্থ সোনা!
আজ প্যারিসের প্যারিসের লা দেফন্স অ্যারেনাতে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে মার্শ সময় নিয়েছেন ১ মিনিট ৫৪.০৬ সেকেন্ড। ভেঙেছেন বেইজিং অলিম্পিকে গড়া মাইকেল ফেলপসের ১ মিনিট ৫৪.২৩ সেকেন্ডের অলিম্পিক রেকর্ড।
মারশেঁর কীর্তি দেখতে গ্যালারীতে আজ হাজির হয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এছাড়া ছিলেন তরুণ এ সাঁতারুর বাবা ও মা। মজার বিষয়, তাঁরা দুজনও অলিম্পিকে ২০০ মিটার মিডলেতে সাঁতরেছেন। কিন্তু কখনো পদক জেতা হয়নি।
মারশেঁর মা সেলিনে ১৯৯২ অলিম্পিকে ১৪তম হয়েছিলেন, অন্যদিকে তাঁর বাবা হ্যাভিয়ের ১৯৯৬ ও ২০০০ অলিম্পিকে যথাক্রমে অষ্টম ও সপ্তম হয়ে ২০০ মিটার মিডলে শেষ করেছিলেন। নিজেরা না পারলেও গ্যালারি থেকে সন্তানকে সোনা জেতার সাক্ষী হয়ে থাকলেন তাঁরা।
লা দেফন্সে আজ অবশ্য শুরুতে মারশঁ কিছুটা পিছিয়ে পড়েছিলেন। তবে ৫০ মিটার যেতে না যেতেই সবাইকে অতিক্রম করে সামনে এগিয়ে যান ২২ বছর বয়সী এ সাঁতারু। বাকি পথটা শেষ করেন সবার থেকে এগিয়ে থেকেই। মারশঁ যেখানে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন, তাঁর চেয়ে ১.২৫ সেকেন্ড বেশি সময় নিয়ে রুপা জিতেছেন গ্রেট ব্রিটেনের ডানকান স্কট (১ মিনিট ৫৫.৩১ সেকেন্ড)। ১ মিনিট ৫৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন চীনের ওয়াং শান।
টোকিওর পর প্যারিসেও দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হলো স্কটকে। প্রতিযোগিতা শেষে মারশঁ-এর প্রশংসা করতে গিয়ে রুপা জয়ী গ্রেট ব্রিটেনের এ সাঁতারু বলেছেন, ‘আমার মনে আছে, প্রতিযোগিতার মাত্র কিছুটা সময় আমি লিঁওর (মারশঁ) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিলাম। কিন্তু ও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিশ্বসেরা, ২০০ মিটার ফ্লাইতেও বিশ্বের সেরা সাঁতারু। একই সঙ্গে ২০০ মিটার মিডলে ও ৪০০ মিটার মিডলেতেও সেরা। এমন পরিস্থিতিতেও ওর সঙ্গে লড়তে পারাটা বিরাট সম্মানের। প্রচুর দর্শক উপস্থিত হয়েছিলেন।’
দর্শকদের অধিকাংশের সমর্থনটা যে ঘরের ছেলে মারশঁ এর দিকে গেছে, এটা না বললেও চলে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




