২০২৬ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা কলম্বিয়ার, অধিনায়ক জেমস রদ্রিগেজকে


প্রকাশিত: ১২:০৫ ২৬ মে ২০২৬
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কলম্বিয়া জাতীয় দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। দলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ মিডফিল্ডার জেমস রদ্রিগেজকে।
৩৪ বছর বয়সী এই তারকা ফুটবলারের ফিটনেস নিয়ে গুঞ্জন থাকলেও তা উড়িয়ে দিয়ে তাকে দলে রাখা হয়েছে এবং নেতৃত্বের দায়িত্বও দেওয়া হয়েছে।
দলে আক্রমণভাগের অন্যতম বড় তারকা হিসেবে আছেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার লুইস দিয়াজ। গোলরক্ষক বিভাগে সুযোগ পেয়েছেন কামিলো ভার্গাস, আলভারো মনতেরো ও ডেভিড ওসপিনা।
রক্ষণভাগে আছেন দাভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলার দিত্তা, ড্যানিয়েল মুনিওজ, সান্তিয়াগো আরিয়াস, জোহান মোহিকা ও ডেইভার মাচাদো।
মিডফিল্ডে রদ্রিগেজের সঙ্গে আছেন রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফার্নান্দো কুইন্তেরো ও জামিন্তন কাম্পাস।
আক্রমণভাগে লুইস দিয়াজের সঙ্গে আছেন হুয়ান কামিলো হার্নান্দেজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ ও জন কর্দোবা।
বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার পর ২০২৬ আসরকে সামনে রেখে শক্তিশালীভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েছে কলম্বিয়া। আগামী ১৭ জুন গ্রুপ ‘কে’-এর ম্যাচে তারা উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পর্তুগাল ও কঙ্গো।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




