দেখি, ‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে পারি কি না : তামিম ইকবাল


প্রকাশিত: ০২:৫৮ ৮ জুন ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনের পর নতুন সভাপতি তামিম ইকবালকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের ফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে দেওয়া তার একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নতুন বিতর্কের জন্ম দেয়।
তামিম ইকবাল বলেন, “অনেকে নানা ধরনের ট্যাগ দিচ্ছে, এটা তাদের ব্যক্তিগত মত। দেখি, ‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে পারি কি না ভবিষ্যতে।”
তার এই মন্তব্যটি মূলত জাতীয় সংসদে দেওয়া এক সমালোচনার প্রসঙ্গকে ঘিরে তৈরি হওয়া ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ শব্দবন্ধের জবাব হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনের আগে ও পরে বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়। সেখানে মন্ত্রী-এমপিদের সন্তানদের প্রাধান্য থাকার অভিযোগ ওঠে, যা নিয়ে সমালোচনাও তৈরি হয়েছিল।
নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে তামিম ইকবাল বিসিবির সভাপতি নির্বাচিত হন। ক্লাব ক্যাটাগরিতে তিনি সর্বোচ্চ ৭৩ ভোট পান। মোট ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয় বলে জানা গেছে।
সভাপতি নির্বাচিত হওয়ার পর তামিম আরও বলেন, “আমাদের ব্যক্তিগত পরিচয় যাই হোক না কেন, আমাদের একটাই দায়িত্ব—বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া।”
ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, নতুন নেতৃত্বের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো মাঠের পারফরম্যান্স উন্নত করা এবং বোর্ডের অভ্যন্তরীণ বিতর্ক কমিয়ে আনা।
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-আল-রশিদের শেষ বিদায়
- স্ত্রী ইকরার মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী
- ইবনে সিনায় এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত
- যাত্রা ও সার্কাস ফিরিয়ে আনতে বড় উদ্যোগ, অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়
- ১০ কোটি ডলার চুরির মামলায় অভিযোগপত্র দাখিলের অপেক্ষা
- বিশ্বকাপ অনুশীলনে রহস্যময় ড্রোন, উদ্বেগে দক্ষিণ কোরিয়া শিবির
- পাবনায় সমকামীর সংখ্যা ১৬০০ উপরে , এইডসে আক্রান্ত ১৬ জন
- দীর্ঘ প্রতীক্ষা শেষে ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ
- পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী
- ইরানের সঙ্গে নতুন চুক্তির খসড়া প্রকাশ যুক্তরাষ্ট্রের, সতর্কবার্তা ট্রাম্পের
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- ফ্ল্যাট প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রীর দুই বছরের কারাদণ্ড
- যৌতুক মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে
- পাঁচ বছরের কন্যাসন্তানকে ২২ তলা ভবন থেকে ফেলে দিলেন মা



