পেরুতে হলান্ডের নামে পাঁচ শতাধিক শিশুর নামকরণ


প্রকাশিত: ১২:২৬ ১৪ জুলাই ২০২৬
বিশ্বকাপে নরওয়ের ঐতিহাসিক যাত্রা এবং আরলিং হলান্ডের জনপ্রিয়তা পেরুর পরিবারগুলোর মধ্যেও নতুন প্রবণতা তৈরি করেছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে পাঁচ শতাধিক শিশুর নাম ম্যানচেস্টার সিটির এই তারকার নামে নিবন্ধিত হয়েছে।
পেরুর জাতীয় পরিচয় ও নাগরিক নিবন্ধন সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে ৪৬৮ শিশুর প্রথম নাম রাখা হয়েছে ‘হলান্ড’। আরও ৯১ শিশুকে তার পুরো নাম অনুসরণ করে ‘আরলিং হলান্ড’ নামে নিবন্ধন করা হয়েছে। সব মিলিয়ে ৫৫৯ শিশুর নামে নরওয়েজিয়ান স্ট্রাইকারের প্রভাব রয়েছে।
নিবন্ধন সংস্থার মুখপাত্র ইভান তোরেস জানিয়েছেন, বিশ্বখ্যাত ফুটবলারদের সাফল্য পেরুর অনেক অভিভাবককে সন্তানদের নাম নির্বাচনে অনুপ্রাণিত করে। দেশটির আইনে এ ধরনের নাম ব্যবহারে সাধারণভাবে বাধা নেই বলেও সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বকাপে নরওয়ের অগ্রযাত্রার সঙ্গে হলান্ডকে ঘিরে আগ্রহও দ্রুত বেড়েছে। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে দলটি কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। টুর্নামেন্টে হলান্ডের পারফরম্যান্স ও নরওয়ের সমর্থকদের উদ্যাপন সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।
পেরুতে ফুটবল তারকাদের নামে সন্তানের নাম রাখা অবশ্য নতুন নয়। নাগরিক নিবন্ধনের তথ্য অনুসারে, দেশটিতে ৩ হাজার ৪২ জনের নাম ‘মেসি’, ১ হাজার ১৮৫ জনের নাম ‘ক্রিস্টিয়ানো রোনালদো’ এবং ১ হাজার ২৪১ জনের নাম ‘লামিন ইয়ামাল’। সবচেয়ে এগিয়ে নেইমার—পেরুতে ৩৩ হাজার ৮০৯ জনের নামে ব্রাজিলিয়ান তারকার প্রভাব পাওয়া গেছে।
নরওয়ের স্ট্রাইকার হলান্ড বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন। গতি, শারীরিক শক্তি, সঠিক অবস্থান নির্বাচন এবং গোল করার দক্ষতার কারণে তিনি বর্তমান ফুটবলের অন্যতম পরিচিত তারকায় পরিণত হয়েছেন।
পেরু এবারের বিশ্বকাপে অংশ নিতে না পারলেও দেশটির মানুষের ফুটবলপ্রেমে ভাটা পড়েনি। হলান্ডের নামে শিশুদের নাম নিবন্ধনের এই প্রবণতা দেখাচ্ছে, একজন খেলোয়াড়ের জনপ্রিয়তা কীভাবে ক্লাব ও জাতীয় দলের সীমা ছাড়িয়ে অন্য মহাদেশের সংস্কৃতি ও পারিবারিক সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী




