২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ


প্রকাশিত: ১০:৩৮ ৩১ জুলাই ২০২৬
দীর্ঘ ২৪ বছর পর আবারও আফ্রিকান মহাদেশে বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ‘ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ’। ২০২৭ সালের এই চতুর্দশ আসরটি যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। বৃহস্পতিবার আইসিসি আনুষ্ঠানিকভাবে আয়োজক তিন দেশের মোট ১২টি ক্রিকেট স্টেডিয়ামকে মেগা এই টুর্নামেন্টের ভেন্যু হিসেবে চূড়ান্ত ঘোষণা করেছে।
জোহানেসবার্গে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার ৮টি শহর, জিম্বাবুয়ের ৩টি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহুককে বিশ্বকাপের আয়োজক শহর হিসেবে উন্মোচন করা হয়। ঐতিহাসিক এই ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটার গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা ও কাগিসো রাবাদা। এছাড়া জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার রুডলফ জানসেন ভ্যান ভুরেনও এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ঘোষিত ভেন্যুগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, প্রিটোরিয়ার সেঞ্চুরিয়ন, কেপ টাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড, গেবেখার সেন্ট জর্জস পার্ক, ব্লুমফন্টেইনের মানগাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক ও কুগোমপো সিটির বাফেলো পার্ক রয়েছে। অন্যদিকে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব, কুইন্স স্পোর্টস ক্লাব ও নতুন নির্মিত ভিক্টোরিয়া ফলস স্টেডিয়ামের পাশাপাশি নামিবিয়ার উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বমঞ্চের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এবারের বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রতিপাদ্য বা থিম নির্ধারণ করা হয়েছে আফ্রিকান দর্শন ‘উবুন্টু’, যার মূল চেতনা হলো মানবিকতা, পারস্পরিক সহযোগিতা ও একতা। আইসিসি জানিয়েছে, উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনাল লড়াই ঠিক কোন কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে তা এখনই প্রকাশ করা হয়নি। পরবর্তীতে পূর্ণাঙ্গ ম্যাচ সূচি প্রকাশের মাধ্যমে সূচি ও নির্দিষ্ট ভেন্যু চূড়ান্ত করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




