ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম


প্রকাশিত: ০১:৫৪ ১ আগস্ট ২০২৬
বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স দিয়ে নজর কাড়া কেপ ভার্দের তারকা গোলকিপার ভোজিনহার চিলির ফুটবলে আগমনকে কেন্দ্র করে এক অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছে চিলির প্রিমেরা ডিভিশন ফুটবল লিগ কর্তৃপক্ষ। ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষককে নিজেদের ফুটবল লিগে পেতে সর্বসম্মতিক্রমে দীর্ঘদিনের নিয়ম শিথিল করা হয়েছে। এখন থেকে তিনি তার অফিসিয়াল জার্সিতে আসল পারিবারিক নামের বদলে বিশ্বজুড়ে পরিচিত ডাকনাম ‘ভোজিনহা’ ব্যবহার করার বিশেষ অনুমতি পেয়েছেন।
মূলত চিলির শীর্ষ ফুটবল লিগের আগের নিয়ম অনুযায়ী সব ফুটবলারের জার্সিতে বাধ্যতামূলকভাবে তাদের পরিবারের পদবি বা সারনেম লিখতে হতো। তবে চিলির ঐতিহ্যবাহী ক্লাব ‘কোলো-কোলো’-তে যোগ দেওয়ার প্রক্রিয়ায় ভোজিনহার মূল শর্তগুলোর একটি ছিল জার্সিতে তার জনপ্রিয় এই ডাকনামটি ব্যবহারের সুযোগ দেওয়া। লিগের অন্যান্য ক্লাবগুলোর সর্বসম্মত সম্মতির ভিত্তিতে অবশেষে সেই শর্ত মেনে নিয়ে বিধিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।
অবশ্য লিগের পক্ষ থেকে এই সবুজ সংকেত মিললেও ক্লাবের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়টি এখনও আটকে রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার তার চিলির রাজধানী সান্তিয়াগোতে পৌঁছানোর কথা থাকলেও শেষ মুহূর্তে ভিসা জটিলতা এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নির্ধারিত ফ্লাইটে ওঠেননি। এতে করে তাকে ঘিরে কোলো-কোলো ভক্তদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
তবে উদ্ভূত পরিস্থিতিতে মোটেও আশাহত নয় ক্লাব কর্তৃপক্ষ। কোলো-কোলোর পরিচালক হেইমে পিজারো ও প্রধান কোচ ফার্নান্দো ওরতিজ জানিয়েছেন, তারা ভোজিনহার এজেন্টের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলছেন। দ্রুতই সব ব্যক্তিগত সমস্যার সমাধান করে তিনি চিলিতে এসে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন এবং মাঠ মাতাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে ক্লাব প্রশাসন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




