আর্সেনালে যাওয়ার গুঞ্জন ‘ভিত্তিহীন ও ক্ষতিকারক’: স্পষ্ট বার্তা দিল ভিনিসিয়ুসের এজেন্সি


প্রকাশিত: ০৩:৩৫ ৩ আগস্ট ২০২৬
স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হতেই শুরু হয়েছে তীব্র জল্পনা-কল্পনা। চাউর হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালে পাড়ি জমাচ্ছেন এই ২৬ বছর বয়সী তারকা। তবে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ ও দলবদল নিয়ে তৈরি হওয়া এসব খবরকে পুরোপুরি ‘ভুয়া ও ক্ষতিকারক’ বলে অভিহিত করেছে তার প্রতিনিধিত্বকারী সংস্থা 'রক নেশন স্পোর্টস ইন্টারন্যাশনাল'।
আন্তর্জাতিক বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি ছিল, রিয়ালের সঙ্গে নতুন চুক্তির বনিবনা না হলে সুযোগ বুঝে ভিনিকে দলে ভেড়াতে মরিয়া আর্সেনাল। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এমন খবরকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছেন রক নেশন স্পোর্টস ইন্টারন্যাশনালের সভাপতি মাইকেল ইয়োরমার্ক। তিনি চরম অসন্তোষ প্রকাশ করে লেখেন, সস্তা মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে দায়িত্বজ্ঞানহীন সংবাদমাধ্যমগুলো যখন খেলোয়াড়দের নিয়ে এমন অপতথ্য ছড়ায়, তখন চুপ থাকা সম্ভব নয়। কোনো তথ্যপ্রমাণ ছাড়া অ্যাথলেটদের টার্গেট করা এবং মানহানিকর বিভ্রান্তি ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
বর্তমানে সান্তিয়াগো বার্নাবেউতে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে ভিনিসিয়ুসের। তবে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সাথে তার দর-কষাকষি চলছে বলে স্প্যানিশ গণমাধ্যমের খবর। যদি কোনো কারণে দর-কষাকষি ভেস্তে যায়, রিয়াল তাকে বিক্রি করে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না। ঠিক এই পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে আর্সেনাল; ভিনিকে পাওয়ার জন্য তারা নিজেদের বেতন কাঠামো ও ইমেজ রাইটসের নিয়মে বড় ছাড় দিতেও প্রস্তুত বলে শোনা যাচ্ছে।
অবশ্য গানার্সদের পক্ষ থেকে আগ্রহের কথা ডালপালা মেললেও এখন পর্যন্ত দুই ক্লাবের মধ্যে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। ভিনিসিয়ুসের এজেন্সির কঠোর বক্তব্যের পর স্পষ্ট যে, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড আপাতত রিয়াল মাদ্রিদেই মনোনিবেশ করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দেওয়ার জন্য ফুটবলপ্রেমীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




