চার বছর পর বিসিবির দলে ফিরলেন সাব্বির রহমান, খেলবেন মালয়েশিয়া সিরিজে


প্রকাশিত: ০২:৪৮ ৫ আগস্ট ২০২৬
দীর্ঘ চার বছর পর আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাব্বির রহমান। মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।
মঙ্গলবার বিসিবি মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ সদস্যের এইচপি দল ঘোষণা করে। দলটির নেতৃত্বে থাকবেন এস এম মেহেরব হাসান।
সাব্বির রহমান সর্বশেষ ২০২২ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের হয়ে খেলেছিলেন। এরপর জাতীয় দলে আর সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আসছিলেন। দীর্ঘ বিরতির পর এবার বিসিবির এইচপি দলে ফিরে নতুন করে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
ঘোষিত দলে অলরাউন্ডার হিসেবে রয়েছেন সাব্বির রহমান, এস এম মেহেরব হাসান, শামীম হোসেন পাটোয়ারী এবং রাকিবুল হাসান। ব্যাটিং বিভাগে আছেন জিশান আলম, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, মোহাম্মদ রুবেল ও প্রীতম কুমার।
স্পিন বিভাগে দায়িত্ব পালন করবেন স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, শামীম হোসেন পাটোয়ারী এবং সাব্বির রহমান। অন্যদিকে পেস আক্রমণে রয়েছেন মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফ্ফার সাকলাইন, আবু হায়দার রনি, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।
বাংলাদেশ হাইপারফরম্যান্স দলটি ৮ ও ১০ আগস্ট মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
এ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে।
বিসিবি জানিয়েছে, মালয়েশিয়া সিরিজে অংশ নেওয়া এই হাইপারফরম্যান্স দলটিই পরবর্তীতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
মালয়েশিয়া সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল
জিশান আলম, জাওয়াদ আবরার, এস এম মেহেরব হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফ্ফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি এবং ইকবাল হোসেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




