লাল কার্ডের পর প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের


প্রকাশিত: ০২:০৮ ২৫ অক্টোবর ২০২৬
ব্রাজিলিয়ান লিগে বাহিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে নতুন বিতর্কে জড়িয়েছেন সান্তোস তারকা নেইমার। প্রতিপক্ষের খেলোয়াড় রদ্রিগো নেস্তরের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর নেস্তরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোস ও বাহিয়ার ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে নেইমারের লাল কার্ড ও মাঠ ছাড়ার সময় তার প্রতিক্রিয়া।
ম্যাচে প্রথমে প্রতিপক্ষের এক ফুটবলারের বুকে বল ছুড়ে মেরে হলুদ কার্ড দেখেন নেইমার। পরে দ্বিতীয়ার্ধ শুরুর আগে রদ্রিগো নেস্তরের সঙ্গে কথা বলার সময় মুখের সামনে হাত রাখেন তিনি। বিষয়টি নিয়ে নেস্তর অভিযোগ জানালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় ঘটনা পর্যালোচনা করেন রেফারি স্যাভিও পেরেইরা সাম্পাইও। এরপর নেইমারকে লাল কার্ড দেখানো হয়।
সিদ্ধান্তে ক্ষুব্ধ নেইমার মাঠ ছাড়ার সময় নেস্তরের আচরণের সমালোচনা করেন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, নেস্তরের সঙ্গে হাসি-ঠাট্টা ও কথার লড়াই চলছিল। কথা বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মুখের সামনে হাত তুলেছিলেন তিনি। কিন্তু কিছু বলার আগেই নেস্তর অভিযোগের ইঙ্গিত দেন বলে দাবি করেন নেইমার।
প্রতিপক্ষের এমন আচরণকে ফুটবলের নোংরা কৌশল হিসেবে উল্লেখ করে নেইমার বলেন, ‘আমি নেস্তরকে দেখে নেব।’
পরে ভিডিও বার্তায় সান্তোস সমর্থকদের কাছে ক্ষমা চান ব্রাজিলিয়ান তারকা। লাল কার্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি জানান, মাঠ থেকে তাকে বের করে দেওয়াটা ন্যায্য ছিল। একই সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ায় সতীর্থদের প্রশংসা করেন তিনি।
তবে নেস্তরের ভূমিকা নিয়ে নিজের অসন্তোষ গোপন করেননি নেইমার। তার দাবি, মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথার লড়াই হলেও তিনি নেস্তরকে আপত্তিকর কিছু বলেননি।
নেইমারের অভিযোগ, ফুটবলের নিয়মকে নিজের সুবিধায় ব্যবহার করেছেন নেস্তর। বিশেষ করে বর্ণবাদবিরোধী নিয়মের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, এমন একটি গুরুত্বপূর্ণ নিয়মকে প্রতিপক্ষের বিরুদ্ধে সুবিধা আদায়ের জন্য ব্যবহার করা কতটা গ্রহণযোগ্য।
পুরো ঘটনায় নিজেকে মর্মাহত দাবি করে নেইমার বলেন, সাধারণত মাঠের বিতর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেন না তিনি। কিন্তু এবারের ঘটনা তার কাছে সাধারণ বাগ্বিতণ্ডার সীমা ছাড়িয়ে গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




