পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা চার ফেরি!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:৪০ ২২ জানুয়ারী ২০২৫
ঘন কুয়াশার কারণে পদ্মায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন কর্তৃপক্ষ।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকলে, রাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে নৌপথে ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্টতা ঘটে। এর ফলে বনলতা, বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের তিনটি ফেরি মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রীসহ আটকা পড়ে। পরে সেগুলো নোঙর করে। এরপর, মধ্যরাত সাড়ে ৩টার দিকে নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এছাড়া, যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার পরিমাণ বাড়তে থাকায় মাঝ নদীতে শাহ আলী ও কিষানী নামের দুটি ফেরি নোঙর করে। মধ্যরাত ২ টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়, যাতে দুর্ঘটনা এড়ানো যায়।
বুধবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির চৌধুরী ক্ষুদে বার্তা মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কুয়াশার পরিমাণ বাড়তে থাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে এবং নদীতে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।
সর্বোচ্চ পঠিত - আবহাওয়া
- খনিধসের ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর জীবিত শ্রমিক উদ্ধার
- দেশের প্রথম ৪০ তলা স্কাইস্ক্র্যাপার ‘শান্তা পিনাকল’ এখন ব্যবহারের জন্য প্রস্তুত
- দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া
- ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজে ইরানের ড্রোন হামলা!
- যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে বন্ধই থাকবে হরমুজ প্রণালি: ইরানের কঠোর হুঁশিয়ারি
- অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে ওষুধ কোম্পানি
- ইরানের পারমাণবিক শক্তি নিয়ে কথা বলার ট্রাম্প কে?: পেজেশকিয়ান
- ইউরেনিয়াম ইস্যুতে আলোচনার দরজা বন্ধ করল ইরান
- বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টায় দগ্ধ মাসুদের মৃত্যু
- আবার ও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরান
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া

